শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১.৩৩ এএম
  • ২১৮ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোইট হাউসে প্রবেশের আগেই হুঁশিয়ারি দিল ভারতসহ বেশ কয়েকটি দেশকে। দেশগুলো ভেবেছিল, তারা নতুন মুদ্রা তৈরি করবে। তাদের সেই চিন্তার বিপরীতে ট্রাম্পের হুংকার—নতুন মুদ্রা তৈরির চেষ্টা করলেই মুখোমুখি হতে হবে শতভাগ শুল্কের। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ শনিবার ট্রাম্প এই হুঁশিয়ারি দেন।

ব্রিকসভুক্ত অন্য দেশগুলো হলো—রাশিয়া, চীন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা। ২০১১ সাল থেকে পাঁচটি দেশ নিয়ে এগোলেও এ বছর নতুন করে যোগ দিয়েছে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া এবং মিশর। পরে তা বিশ্ব দরবারের নজর কাড়ে। বর্তমানে ৩৪টি দেশ ব্রিকসে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ফলে ব্রিকস এখন বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর মধ্যে একটি শক্তিশালী জোট হিসেবে মনে করা হচ্ছে।

এদিকে লুইস ইনাসিও লুলা দা সিলভা ২০২৩ সালে দক্ষিণ আমেরিকার জন্য একটি সাধারণ মুদ্রা তৈরির প্রস্তাব দেন, যাতে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানো যায়। তবে, ব্রিকস দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক পার্থক্য থাকার কারণে নতুন মুদ্রা তৈরি এখনও অনিশ্চিত বলে মনে হচ্ছে। এরইমধ্যে ট্রাম্পের হুঁশিয়ারি এলো। তিনি ট্রুথ সোশ্যাল লেখেন, ব্রিকস দেশগুলোর মার্কিন ডলারের বিকল্প হিসেবে নতুন মুদ্রা তৈরির যে চেষ্টা চলছে, তা এখন আর চলতে দেওয়া হবে না। এই দেশগুলোকে অবশ্যই ঘোষণা করতে হবে যে তারা নতুন মুদ্রা তৈরি করবে না, অথবা অন্য কোনো মুদ্রা দিয়ে মার্কিন ডলারের পরিবর্তে অর্থনৈতিক লেনদেন করবে না। যদি তারা তা না মানে, তবে তাদের জন্য শতভাগ শুল্ক আরোপ করা হবে এবং যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ তারা হারিয়ে ফেলবে।

ট্রাম্পের হুমকি তার আগের মন্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ, যেখানে তিনি মেক্সিকো, কানাডা ও চীন থেকে আমদানির ওপর বড় ধরনের শুল্ক বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছিলেন। এই শুল্ক বৃদ্ধির পেছনে যুক্তি হিসেবে তিনি অভিবাসন এবং সীমান্তে অপরাধ বৃদ্ধির কথা উল্লেখ করেছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএন এসব তথ্যের পাশাপাশি আরও জানিয়েছে, অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এই নতুন মুদ্রা গঠনের সুযোগ কম। তবে এর মাধ্যমে রাশিয়া, চীন এবং ইরানের মতো দেশগুলো পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো অতিক্রমের সুযোগ পাবে। তবে, চীন ও রাশিয়া এই উদ্যোগকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের বিরুদ্ধে শক্তিশালী প্রতিযোগিতা হিসেবে দেখছে এবং সম্প্রতি তাদের বৈঠকে পশ্চিমা বিশ্বকে একঘরে করার চেষ্টা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews