শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

শেষের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৮.৫১ পিএম
  • ২৬৩ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :
সেমি-ফাইনালের টিকিট আগেই পেয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। কিন্তু এই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে জিততেও হেরে গেল বাংলাদেশ দল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশকে ৭ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ২২৯ রান। কিন্তু তিন বল বাকি থাকতে ২২১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশের যুবারা।

শেষদিকে এসে জিততে ৪ বলে দরকার ছিল ৮ রান। হাতে তখন ১ উইকেট। কিন্তু সমীকরণটা ঠিকঠাক মিলল না। ‘বি’ গ্রুপ থেকে আগেই সেমি-ফাইনালে খেলবে। গ্রুপ রানার্স আপ হওয়ায় শুক্রবার বাংলাদেশ সেমিতে লড়বে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নদের সঙ্গে।

দুবাইয়ে এদিন ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৯.২ ওভারে অলআউট হয়ে করে ২২৮ রান। বিমাথ দিনসারা সেঞ্চুরি তুলে নেন। জবাবে নেমে বাংলাদেশ ২২১ রানে অলআউট। এদিন রান তাড়ায় কালাম সিদ্দিকী ও জাওয়াদ আবরারের উদ্বোধনী জুটিতে আসে ৫২ রানে। ২৪ রান তুলেন জাওয়াদ।

ইনফর্ম বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম (৮) ও মোহাম্মদ শিহাব জেমস (৬) দ্রুত সাজঘরে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ দল। তারপর কালাম-দেবাশীষ দেবা জুটি মিলে ৭৪ রান করেন। ৮টি চার ও এক ছক্কায় ৯৫ রান তুলে ফেরেন কালাম সিদ্দিকী। তারপরই খেই হারিয়ে ফেলে দল। দেবাশীষ ৩২ রান করে ফেরেন।

তবে এই হারে অস্বস্তির কিছু নেই। এশিয়া কাপের সেমি-ফাইনালের আগে নিজেদের ভুলগুলো দেখে নেওয়ার সুযোগটা পেয়ে গেল যুবারা। এখন এই ধাক্কা সামলে উঠতে পারলেই হয়!

সংক্ষিপ্ত স্কোর-

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ৪৯.২ ওভারে ২২৮ (পেরেরা ১৯, সিগেরা ৫, শানমুগানাথান ৪, দিনসারা ১০৬, আবেসিংহে ২১, গামাগে ১০, চামুদিথা ২০, থিওমিকা ২২, মানিশা ১০, রাঞ্জিথকুমার ১, মাথুলান ০*; ফাহাদ ৯.২-০-৫০-৪, ইকবাল ১০-০-৫৬-১, রিজান ১০-০-৪০-৩, রাফি ১০-০-৩৬-১)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৯.৩ ওভারে ২২১/১০ (জাওয়াদ ২২, কালাম ৯৫, আজিজুল ৮, শিহাব ৬, দেবাশিষ ৩১, রিজান ০, ফরিদ ২৪, সামিউন ১৪, রফি ২, ফাহাদ ০, ইকবাল ৪*; চামুদিথা ৯-০-৪৮-১, মাথুলান ৮.৩-১-২৯-১, থিওমিকা ১০-০-৩৭-৩, মানিশা ১০-০-৪০-১)

ফল: ৭ রানে জয়ী শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল
ম্যাচসেরা: ভিমাথ দিনসারা

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews