শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

বোন আলিয়া সঙ্গে সম্পর্ক রাখতেন না নার্গিস

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৯.১৩ এএম
  • ২৭৫ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :
বোন আলিয়া সঙ্গে সম্পর্ক রাখতেন না নার্গিস ফাখরি
আমেরিকার নিউইয়র্কে প্রাক্তন প্রেমিক এবং এক বান্ধবীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আলিয়া ফাখরি। এ ঘটনা আমেরিকায় হলেও এটি ভারতজুড়ে শিরোনাম হচ্ছে। কারণ গ্রেপ্তার আলিয়া বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরির বোন।

তবে নার্গিস দাবি করেছেন, বোন আলিয়া ফাখরির সঙ্গে গত ২০ বছর ধরে তার কোন যোগাযোগ নেই। খুনের শিকার আলিয়ার প্রেমিকা এবং বান্ধবীকে তিনি চেনেন না, নামও শুনেননি। দুই খুনের অভিযোগে গ্রেপ্তার হয়ে আলিয়া বর্তমানে জেলে আছেন। কুইন্স আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন।

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আলিয়ার বড় বোন নার্গিস এখনও দুই খুনের বিষয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য দেননি। তবে তাদের মা তার মেয়ের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমি মনে করি না সে কাউকে মেরে ফেলবে। সে এমন এক মানুষ, যে সবার যত্ন নিতো।

জোড়া খুনের ঘটনাটি ঘটেছে নিউইয়র্কের কুইন্সে। সোমবার সকালে আলিয়া একটি বাড়ির গ্যারেজে গিয়ে চিৎকার করে বলতে থাকেন, আজকে তোমাদের সবাইকে মরতে হবে। শব্দ পেয়ে একজন প্রত্যক্ষদর্শী এসে দেখেন সেই বাড়ির গ্যারেজে আগুন লেগে গেছে। একটি ডাস্টবিনে আগুন দেয়া হয়।

এ সময় বাড়ির ভেতরে আলিয়ার সাবেক প্রেমিক এডওয়ার্ড জ্যাকবস ঘুমাচ্ছিলেন ও তার বান্ধবী আনাস্তাসিয়া এটিয়েন আগুনের ধোঁয়া দেখে নিচে আসেন। তবে তিনি জ্যাকবসকে উদ্ধার করতে আবারও বাড়ির ভেতরে ফিরে যান। তারা দুইজনই অতিরিক্ত তাপ এবং ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে মারা যান।

এ ঘটনায় আলিয়া ফাখরিকে গ্রেপ্তার করা হয়। দোষী সাব্যস্ত করা হলে, তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

জ্যাকবসের মা বলেছেন যে, এক বছর আগে তার ছেলে আলিয়াকে ছেড়ে দেয় এবং আলিয়া সে কারণে ক্ষুব্ধ ছিলেন। আলিয়া এখন জেলবন্দি আছেন। কুইন্স আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।

আলিয়া ফাখরি তার বোন নার্গিসের সাথে নিউইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। তারা দু’জনেই পাকিস্তানি বাবা এবং চেক মায়ের সন্তান, যদিও নার্গিস-আলিয়া যখন ছোট, তখনই তাঁদের বাবা-মার বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। বলিউড সিনেমা ‘রকস্টার’ নার্গিসকে তারকা খ্যাতি এনে দেয়।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews