শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

মানিকগঞ্জে বিএনপি অফিসে অগ্নিসংযোগ

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৫.২৬ পিএম
  • ২৭৭ বার সংবাদটি পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ড বিএনপি অফিসে অগ্নিসংযোগ এবং হামলার ঘটনায় ফারুক মিয়া নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার সকালে আহত ফারুক মিয়ার ভাই রুবেল হোসেন বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এর আগে, গতকাল বুধবার রাত ১১টার দিকে পৌর এলাকার বেউথায় অবস্থিত বিএনপি অফিসে হামলা চালানো হয়।

আহত ফারুক মিয়া বেউথা এলাকার বাসিন্দা। তিনি জেলা ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে রাসেল, আ. মালেক, মাহবুবুল আলম উজ্জ্বল, আ. খালেক ও মিজানসহ ২ থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি অফিসে হামলা চালায়। তারা অফিসে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় অফিসের সামনে দাঁড়িয়ে থাকা জেলা ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক মিয়াকে চাপাতি দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ জানান, আহত ফারুক মিয়ার ভাই রুবেল হোসেন বাদী হয়ে সদর থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews