শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

ভারতকে ৫৯ রানে হারিয়ে আবারও এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৬.২৫ পিএম
  • ৪০২ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক:

আবারও যুব এশিয়া কাপের শিরোপা জিতলো বাংলাদেশ। ফাইনালে ভারতকে ৫৯ রানের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে জুনিয়র টাইগাররা। বাংলাদেশের ১৯৮ রানের জবাবে ভাতের যুবারা গুটিয়ে গেছে ১৩৯ রানেই।

গতবার সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে যুবাদের এশিয়া কাপ জেতা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এবারের আসরেও শুরু থেকেই খেলেছে দুর্দান্ত। গ্রুপ পর্বের তিন ম্যাচের দুইটিতে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে লাল-সবুজের দল। শেষ চারে পাকিস্তানকে উড়িয়ে ফাইনালের টিকিট কাটা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রতিপক্ষ হিসেবে পায় ভারতকে। শিরোপা নির্ধারণী এ ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ৩৫.১ ওভারে ৬০ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ।

আগে ব্যাট করে বাংলাদেশ ১৯৮ রানের সংগ্রহ গড়ার পর জিততে হলে টাইগার বোলারদের দুর্দান্ত পারফর্ম করতেই হতো। সে দায়িত্বটা দারুণভাবেই পালন করেছেন বাংলাদেশের বোলাররা। ভারতের ব্যাটারদের মধ্যে অন্যতম বৈভব সূর্যবংশী। ১৩ বছরের এই ওপেনার এবারের আইপিএল নিলামে কোটি টাকার বেশি দামে বিক্রি হয়েছেন। চলমান টুর্নামেন্টেও ব্যাট হাতে ছন্দে ছিলেন তিনি। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৬ বলে ৬৭ রান করেছিলেন তিনি, এরপর গ্রুপ পর্বে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচেও তিনি খেলেছিলেন ৪৬ বলে ৭৬ রানের ইনিংস।

তবে বৈভবকে আজ হাত খুলে খেলতে দেননি বাংলাদেশী বোলাররা। তরুণ এই ওপেনার আউট হয়েছেন ৭ বলে ৯ রান করে। দলীয় ২৪ রানেই মারুফ মৃধার বলে আউট হন বৈভব। এর আগেই অবশ্য, ভারতের আরও এক উইকেট তুল নিয়েছিলেন আল ফাহাদ। তার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ভারতের আরেক ওপেনার আয়ুশ মাত্রে।

এরপর দ্রুতই আরও এক উইকেট হারায় ভারত। দলীয় ৪৪ রানে বাংলাদেশকে ফের ব্রেকথ্রু এনে দেন রিজন হোসেন। এরপর ভারতের বাকি তিন উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন। লাল-সবুজের দলের হয়ে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও তিনি নিয়েছিলেন ৪ উইকেট। ইমনের তোপে ৮১ রানেই ৬ উইকেট হারায় ভারতীয়রা।

এদিকে ৬ উইকেট হারানোর পর দলের হাল ধরেছিলেন ভারতের অধিনায়ক মোহাম্মদ আমান। তবে ভারতের অধিনায়ককে ইনিংস বড় করতে দেননি টাইগারদের অধিনায়ক তামিম। তামিমের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ২৬ রানে সাজঘরে ফিরেন আমান। ভারতের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটিও খেলেছেন তিনিই। আমানের আগে আরও এক উইকেট হারিয়েছিল ভারত। শেষ পর্যন্ত ৩৫.১ ওভারে ১৩৯ রান করেই ভারত অলআউট হলেও ৬০ রানের জয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

এর আগে টসে হেরে আগে ব্যাট করেছে বাংলাদেশ। ব্যাট হাতে টাইগার যুবাদের শুরুটা ভালো হয়নি আজ। দলীয় ১৭ রানেই আউট হন ওপেনার কালাম সিদ্দীকি। ১৬ বলে ১ রান করে আউট হন কালাম। এরপর আরেক ওপেনার জাওয়াদ আবরার আউট হন ২০ রান করে।

এদিকে চলমান টুর্নামেন্টে তিন ম্যাচে পঞ্চাশোর্ধ রান করেছেন অধিনায়ক তামিম, এক ম্যাচে করেছেন সেঞ্চুরিও, তবে আজ হাসেনি তার ব্যাট। দলীয় ৪১ রানে জাওয়াদ আউট হওয়ার পর তামিমও আউট হন দ্রুতই। ২৮ বলে ১৬ রান করে দলীয় ৬৬ রানে আউট হন তামিম। এরপর দলের হাল ধরেন রিজন হোসেন ও মোহাম্মদ শিহাব জেমস।

এ দুজন মিলে গড়েছিলেন ৫২ রানের জুটি। ভারতীয় বোলারদের সামলে ব্যক্তিগত অর্ধশতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন জেমস, তবে ব্যক্তিগত অর্ধশতক থেকে ১০ রান দূরে থাকতেই আউট হন তিনি। এদিকে জেমস ফিরলেও দলের সংগ্রহ বাড়াচ্ছিলেন রিজন, তিনিও ছিলেন ব্যক্তিগত অর্ধশতকের পথে।

তবে জেমসের মতোই ফিফটি মিস করেছেন রিজন, ব্যক্তিগত ৪৭ রানে আউট হন তিনি। রিজনের পর ফরিদ হাসান ছাড়া আর কেউই দলের হাল ধরতে পারেননি। সাত নম্বরে নেমে ফরিদ খেলেছেন ৪৯ বলে ৩৯ রানের ইনিংস। ১৯৭ রানে ফরিদ আউট হওয়ার পর বাংলাদেশের ইনিংস থামে ১৯৮ রানে।

 

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews