শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

অপু কি সিনেমা ছেড়েই দিচ্ছেন?

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১১.৪৩ পিএম
  • ৩৪৭ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :
সিনেমায় নেই আলোচিত ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।পর্দা ছোট হতে হতে তিনি এখন ইউটিউবে থিতু হয়েছেন। বড়পর্দায় সিনেমায় তাকে দেখা যায়নি এ বছর, তবে দেখা গেছে টেলিভিশন বিজ্ঞাপনে। অবশেষে চলতি বছর ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবার হিসেবে যাত্রা করেছেন তিনি। অনুরাগীদের মনে তাই প্রশ্ন উঠতেই পারে, অপু কি সিনেমা ছেড়েই দিচ্ছেন?

অপু বিশ্বাসকে কেন সিনেমায় দেখা যাচ্ছে না? সম্প্রতি এ প্রশ্নের জবাব দিয়েছেন এই অভিনেত্রী। সর্বশেষ গত বছর তাকে দেখা যায় বড়পর্দায়, তার নিজের প্রযোজিত ও সরকারি অনুদানের ছবি ‘লাল শাড়ি’তে। এতে তার বিপরীতে নায়ক ছিলেন সাইমন সাদিক। ব্যর্থ সিনেমার তালিকায় জায়গা করে নেয় ছবিটি। তারপর থেকে নিয়মিত শোরুম উদ্বোধনের অতিথি হয়ে যান তিনি।

অভিনেত্রী অপু বিশ্বাস।

সম্প্রতি একটি শোরুমের উদ্বোধনে অপু বিশ্বাস কথা বলেন সাংবাদিকদের সামনে। তাকে জিজ্ঞেস করা হয়, কেন সিনেমায় দেখা যাচ্ছে না তাকে? জবাবে পাল্টা প্রশ্ন তোলেন অপু বিশ্বাস, ‘সিনেমা আসলে হচ্ছে কটা? আমাকে সবসময় বলা হয়, সিনেমা কেন করছেন না! এখন সিনেমার সংখ্যা বাড়ানোর চেয়ে আমাকে দেখতে হয় সিনেমা মানের বিষয়টা। আমি সেটাই দেখছি। যেহেতু আমি সিনেমার মানুষ, আমাকে সেখানে অবশ্যই দেখতে পাবেন।’

তাহলে এই সময়টা তিনি কী করছেন? দেখা গেছে, শোরুম উদ্বোধন, প্রোমোশন, ফটোশুটের মতো কাজগুলোয় নিজেকে ব্যস্ত রেখেছেন এই অভিনেত্রী। অপু বলেন, ‘যেহেতু আমি একজন অভিনেত্রী ও একজন পে

অভিনেত্রী অপু বিশ্বাস।

শাদার মডেল। এসবও আমার কাজ। এই কাজগুলোয় নিজেকে ব্যস্ত রেখেছি।’

মনে করিয়ে দেওয়া যেতে পারে, ‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে প্রযোজনা শুরু করেন অপু। তাঁতপল্লিকে ঘিরে সিনেমার গল্প, যাতে রয়েছে প্রেম-ভালোবাসা এবং স্থানীয় রাজনীতির কাহিনি। ২০২১-২২ অর্থবছরে ছবিটির জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিলেন তিনি।

একসময়ের বাংলা সিনেমায় আলোচিত নাম ছিল অপু বিশ্বাস। তখন ঢালিউডে সিনেমা মানেই শাকিব খান-অপু বিশ্বাস জুটি। অনুরাগীরও অপেক্ষায় থাকতেন, কখন জনপ্রিয় এই দুই তারকার নতুন সিনেমা আসবে। শাকিব-অপুর সিনেমা মানেই হলভর্তি দর্শক, প্রযোজক, পরিচালক, পরিবেশকের মুখে হাসি। সেই দিন আজ অতীত!

অভিনেত্রী অপু বিশ্বাস।

অভিনেতা শাকিব খানের সঙ্গে প্রেম, গোপনে বিয়ে, সন্তান জয়ের জন্ম ও তাদের লুকানো সংসারের খবর অপুর ফাঁস করে দেওয়ার ঘটনাগুলো জনপ্রিয় এ জুটির জীবন উল্টো স্রোতে বইয়ে দেয়। পরে অবশ্য দুজনার বিচ্ছেদও হয়ে যায়।

একা মা হিসেবে সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু। লুকানো সংসারের চেয়ে যেন বিচ্ছেদই ভালো! অনুরাগীদের প্রত্যাশা, আবারও তারা অপুকে দেখবেন বড়পর্দায়। তার জন্য লেখা হবে এমন কোনো গল্প, যা আবারও মন কাড়বে পুরাতন অনুরাগীদের, সেই দলে যুক্ত হবেন নতুনেরাও।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews