শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

বিজয়ের দিনে বাংলাদেশের জয়

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১০.৪৬ এএম
  • ২৭৮ বার সংবাদটি পড়া হয়েছে
বাংলাদেশ দল

সময় সংবাদ ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করার পর ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। তবে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত শুরু করেছে টাইগাররা। শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে লিটন বাহিনী। এদিন দ্রুত ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছে শেখ মাহেদী।

রোববার (১৬ ডিসেম্বর) আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে ১৪০ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। এতে ৭ রানের জয় পায় টাইগাররা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ক্যারিবিয়ানদের। মাত্র ১ রান করে আউট হন ব্যান্ডন কিং। এরপর স্বাগতিকদের বিপাকে ফেলেন শেখ মাহেদী। নিকোলাস পুরান (১), জনসন চালর্স (২০), অ্যান্দ্রে ফ্লেচার (০) এবং রস্টোন চেজকে ৭ রানে আউট করে নিজের চতুর্থ উইকেট তুলেন মাহেদী।

এরপর মুদাকেশ মতি ৬ রান করে আউট হলে দলীয় ৫৮ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন রভম্যান পাওয়েল। ১৫তম ওভারে তাসকিনের বলে ৩ ছক্কা মারার ২৯ বলে ফিফটি তুলে নেন এই ক্যারিবিয়ান অধিনায়ক।

অপর প্রান্ত থেকে ১৭ বলে ২২ রান করে দলকে জয়ে পথে এগিয়ে দেন রোমারিও শেফার্ড। শেষ ওভারে ক্যারিবিয়ানদের লক্ষ্য দাঁড়ায় ১০ রান। তৃতীয় বলে পাওয়েল ক্যাচ আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম বলে আলজারি জোসেফ বোল্ড আউট হলে ১৪০ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। এতে ৭ রানে জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন শেখ মাহেদী। এ ছাড়াও তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ দুটি করে উইকেট শিকার করেন। আর তানজিম সাকিব ও রিশাদ নেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ১১ বলে মাত্র ৬ রান করে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। পরের বলে ডাক আউট হন লিটন দাস। এরপর ৮ রান করে আফিফ আউট হলে দলীয় ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা।

তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন সৌম্য সরকার। তাকে সঙ্গ দেন জাকের আলী। ২৭ বলে ২৭ রান করে জাকের আউট হলে নিজেকে ধরে রাখতে পারেননি সৌম্য। ৩২ বলে ৪৩ রান করেন তিনি। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন মাহেদী হাসান ও শামীম পাটোয়ারী।

শেষ পর্যন্ত মাহেদীর ২৬ রান এবং শামীমের ১৩ বলে ২৭ রানের ক্যামিওতে ১৪৭ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট শিকার করেন ওবেদ ম্যাকয় ও আখিল হোসেন। এ ছাড়াও রোমারিও শেফার্ড ও রোস্টন চেজ একটি করে উইকেট শিকার করেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews