শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৭.৩২ পিএম
  • ৩২৯ বার সংবাদটি পড়া হয়েছে
নারী ক্রিকেট দল, বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক:
বৃষ্টিবিঘ্নিত ১১ ওভারে নেমে আসা ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে নেপালের বিপক্ষে খেলাটি হয়ে উঠেছিল অলিখিত সেমিফাইনাল। দারুণ বোলিংয়ে হিমালিয়ের দেশের মেয়েদের আটকে রাখার পর ব্যাটিংয়ে দাপট দেখিয়ে ৯ উইকেটের সহজ জয়ে ফাইনালে উঠেছে বাঘিনীরা।

শুক্রবার (২০ ডিসেম্বর) কুয়ালালামপুরের বেইউমাস ওভালে আগে ব্যাটিংয়ে নামা নেপাল ৮ উইকেটে ৫৮ রানের বেশি তুলতে পারেনি। জবাবে বাংলাদেশ ৭ বল হাতে রেখে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা দেয়। আরেক খেলায় শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটের জয়ে ফাইনালে টিম টাইগ্রেসদের প্রতিপক্ষ ভারত।

সহজ লক্ষ্য তাড়ায় দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও ইভা ৪৬ রানের জুটি গড়েন। কুসুম গোদারের বলে ২১ বলে এক ছক্কায় ১৮ রান করা ইভার বিদায়ে জুটি ভাঙে। তিন নম্বরে নামা সুমাইয়া আক্তার সুবর্না ৬ বলে ২ চারে ১০ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। ফাহমিদা ৩২ বলে ৩টি চারে ২৬ রানে অপরাজিত থাকেন।

এর আগে বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি নেপাল। পাশাপাশি দলটির চার ব্যাটার চার রানআউটের ফাঁদে পড়েন । সর্বোচ্চ ১১ রান করেন সাবিত্রি ধামি। বাকিরা কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। বাঘিনীদের হয়ে একটি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, ফাহমিদা ও হাবিবা ইসলাম।

একই ভেন্যুতে সুপার ফোর পর্বের ম্যাচে ভারতীয় বোলারদের সামনে অসহায় ছিল লঙ্কানরা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ৯৮ রানেই থামে। জবাবে টিম ইন্ডিয়া ৩১ বল হাতে রেখে ৬ উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews