রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল গ্রেফতার

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১.৪০ পিএম
  • ২৪৬ বার সংবাদটি পড়া হয়েছে
বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল

নিজস্ব প্রতিবেদক:
বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল হোসেন গ্রেফতার হয়েছেন।

তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য এবং সাবেক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

শনিবার বেলা ১১টায় এ তথ্য জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আহমেদ।

এরশাদ বলেন, বিমানবন্দর টার্মিনাল থেকে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। পরে তাকে আজ (শনিবার) ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে বিমানবন্দরের গোয়েন্দা সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছিলেন সাবেক সচিব ইসমাইল হোসেন। পরে তাকে শুক্রবার দুপুর ১২টার দিকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটকের পর ডিবি কার্যালয়ে নিয়ে তার পিসিপিআর যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে ডিবির সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টারের যুগ্ম কমিশনার মোহাম্মদ রিয়াজুল হক (উত্তর) ও সৈয়দ হারুন অর রশীদ (দক্ষিণ) রাতে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সন্দেহজনকভাবে সাবেক সচিব ইসমাইল হোসেনকে আটকের পর তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তীতে দেশের কোথাও কোনো মামলা রয়েছে কি না, সেটা যাচাই-বাছাই চলছে। যদি কোনো মামলা পাওয়া যায়, তাহলে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হবে।’

মোস্তাফিজুর রহমান বলেন, ‘গ্রেপ্তার হওয়া সাবেক সচিব ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews