শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

নতুন পাঠ্যবইয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহিদের নাম ভুল

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ৪.২৫ পিএম
  • ৫৯০ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :
নতুন বছরের পাঠ্যবইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে গল্প-কবিতা ও প্রবন্ধ স্থান পেয়েছে। তবে পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের একটি গল্পে শহিদের নাম ভুল লেখা হয়েছে। ‘নাহিয়ান’ নামে একজনের কথা উল্লেখ থাকলেও এ নামে কোনো শহিদের তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সনে পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নাহিয়ানের পরিবর্তে লেখা হয়েছে ‘নাফিসা’।

পঞ্চম শ্রেণির বাংলা বইয়ে ‘আমরা তোমাদের ভুলব না’ নামে একটি গল্প রাখা হয়েছে। সেখানে শহিদ তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, ভাষা সৈনিক থেকে শুরু করে বিভিন্ন গণঅভ্যুত্থানে শহিদদের নাম রাখা হয়েছে। রয়েছে মুক্তিযুদ্ধে শহিদ বীরশ্রেষ্ঠদের নামও। গল্পের শেষে চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদদের নাম ও অবদান তুলে ধরা হয়েছে।

গল্পের শেষাংশে লেখা হয়েছে, অধিকারের দাবি ও বৈষম্যের কথা বলতে গিয়ে এ দেশের শিক্ষার্থীরা ২০২৪ সালে আবার রাস্তায় নামে। সরকারি বাহিনী নির্মমভাবে সেই আন্দোলন দমন করতে চায়। পুলিশের অত্যাচারের বিরুদ্ধে রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ দুই হাত প্রসারিত করে দাঁড়ান। পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। এতে আন্দোলন সবার মধ্যে ছড়িয়ে পড়ে। সারাদেশের মানুষ রাস্তায় নেমে আসে। বিশাল এক গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়।

গল্পে আরো লেখা হয়, ঢাকার উত্তরায় শিক্ষার্থী মীর মুগ্ধ আন্দোলনরত সবাইকে পানি বিতরণ করতে করতে নিহত হন। নিহত হন (গোলাম) নাফিজ, নাহিয়ান, আনাসসহ অগণিত মানুষ। মায়ের কোলের শিশু, বাবার সঙ্গে খেলতে থাকা শিশু, রিকশাওয়ালা, শ্রমিক, কৃষক, ফেরিওয়ালা, চাকুরিজীবী, মা, পথচারী কেউ বাদ যায় না। সারাদেশে হত্যা করা হয় হাজারো মানুষকে।

গল্পটি পর্যালোচনা করে দেখা যায়, মোট পাঁচজন শহিদের নাম উল্লেখ করা হয়েছে। আবু সাঈদ, মুগ্ধ, নাফিজ, নাহিয়ান ও আনাস। তাদের মধ্যে নাহিয়ান নামে কোনো শহিদের তথ্য পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।

এদিকে, নাহিয়ান নামটি ভুল করে লেখা হয়েছে বলে স্বীকার করেছেন এনসিটিবির কর্মকর্তারা। পাশাপাশি পাঠ্যবইয়ের অনলাইন ভার্সনে নাহিয়ানের স্থলে নাফিসার নাম যুক্ত করা হয়েছে। তবে যেসব বই ছাপা হয়ে গেছে, সেগুলোতে ভুল নামটি থেকে গেছে।

এনসিটিবি কর্মকর্তারা জানান, শহিদদের মধ্যে একজন নারীর নাম যুক্ত করার সিদ্ধান্ত হয়েছিল। এক্ষেত্রে তারা টঙ্গীর সাহাজউদ্দিন সরকার উচ্চ মাধ্যমিক স্কুলের এইচএসসি পরীক্ষার্থী নাফিসার নাম অন্তর্ভুক্তি করতে চেয়েছিলেন। সাভারে বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে নিহত হন নাফিসা।

এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হক বলেন, নামটি ভুল হয়েছিল। আমরা জানতে পেরে সেটা ঠিক করেছি। পঞ্চম শ্রেণির খুব বেশি বই ছাপা হয়নি। পরবর্তীতে যেগুলো ছাপা হবে, তাতে সঠিক নাম যুক্ত করা হয়েছে। এছাড়া অনলাইনে ভার্সনেও আমরা নামটি ঠিক করে দিয়েছি। আশা করি, এ নিয়ে আর বিভ্রান্তি হবে না।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

January 2025
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews