বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

টানা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ৬.২৯ পিএম
  • ২২০ বার সংবাদটি পড়া হয়েছে
শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে গত ৩ দিনের শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে জেলার ওপর দিয়ে। তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

এদিকে লালমনিরহাটের তুষভান্ডার রেলস্টেশনে অজ্ঞাতনামা এক বৃদ্ধ ঠান্ডাজনিত কারণে মারা গেছেন। তবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি কালীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে স্থানীয় হাসপাতালে। শীতের দাপটে গ্রামাঞ্চলের অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতবস্ত্রের অভাবে কষ্টে করছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ। বেশি কষ্টে আছেন জেলার তিস্তা ও ধরলা চরের মানুষজন।

তিস্তাচর এলাকার বাসিন্দা ছকিমন বেওয়া বলেন, “টাকার অভাবে কম্বল কিনতে পাইনি। গরিব মানুষ, ঘুম থেকে উঠি আগুন পোয়া ছাড়া কোনো উপায় নাই।”

ভ্যানচালক রশিদুল ইসলাম বলেন, “শীতে মানুষজন ঘর থেকে কম বের হচ্ছেন। কোনো যাত্রী পাওয়া যাচ্ছে না। সংসার খরচ চালানো কষ্ট হয়ে গেছে।”

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, “লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে শীতের তীব্রতা বেড়ে যেতে পারে।”

লালমনিরহাট জেলা প্রশাসক রকিব হায়দার বলেন, “জেলার বিভিন্ন স্থানে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

January 2025
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews