শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

পুলিশ হেফাজতে নিপুণ

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ১.০৭ পিএম
  • ২৮৩ বার সংবাদটি পড়া হয়েছে
চলচ্চিত্র অভিনেত্রী নিপুণ

সময় সংবাদ প্রতিবেদক:
চলচ্চিত্র অভিনেত্রী নিপুণ আক্তারকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাতিল করা হয়েছে নিপুণের লন্ডনযাত্রা।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

নিপুণ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের ওসি মোস্তফা নূরই বাহার জানান, নিপুণ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার বিমানের ফ্লাইটে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল। ইমিগ্রেশনের সময় জাতীয় গোয়েন্দা সংস্থা- এনএসআই আপত্তিতে তার যাত্রা করতে না দিয়ে তাকে আটক করা হয় নিপুণকে। বিমানবন্দরে নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হলে তিনি ঢাকায় ফেরত যান।

হাসিনা সরকারের পতনের পর শোবিজে আওয়ামীপন্থী তারকারা তোপের মুখে পড়েন। ছাত্র-জনতার পক্ষে না থাকায় তাদের অনেকের বিপক্ষে জনরোষ তৈরি হয়। এমন অবস্থায় গ্রেপ্তার এড়াতে অনেকে আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে চিত্রনায়িকা নিপুণ আক্তারও ছিলেন।

নিপুণ আক্তার দেশে ছিলেন নাকি লন্ডনে পাড়ি জমিয়েছেন তা নিয়ে ধোঁয়াশা ছিল। আগেই গুঞ্জন উঠেছিল লন্ডনে পাড়ি জমিয়েছেন তিনি। তবে গত অক্টোবরের শেষ দিকে গণমাধ্যমে খবর প্রকাশ হয় দেশেই আত্মগোপনে আছেন নিপুণ আক্তার। গ্রেপ্তারের ভয়ে দেশ ছাড়তে পারেননি তিনি। অবশেষ আজ তাকে আটকের খবর জানা গেল।

নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত হন এই অভিনেত্রী। বিশেষ করে সমিতির নির্বাচনে পরাজিত হয়ে মামলা করে চেয়ারে বসে হন বিতর্কিত। এফডিসিকেন্দ্রিক একটি শক্তির প্রকাশ করেন নিপুণ। এ সময় আওয়ামী লীগের প্রভাবশালী রাজনৈতিক নেতার সহযোগিতা নেন তিনি। আওয়ামী সরকারের পতনের পর বিষয়টি প্রকাশ্যে আসতে থাকে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

January 2025
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews