শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণে নিহত ১, চলছে উদ্ধার কাজ

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ৪.২১ পিএম
  • ২২১ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক:
ভারতে মহারাষ্ট্রের ভান্ডারায় একটি অস্ত্র কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেঁপে উঠেছে আশপাশের এলাকা। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা অনলাইন।

আনন্দবাজারের তথ্যমতে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকারী দল পৌঁছেছে। উদ্ধারকাজে সহায়তা করছেন স্থানীয়রাও। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে অন্তত ৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ সংস্থা এএনআই জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নাগপুরের কাছে জওহর নগরের ওই অস্ত্র কারখানায় বিস্ফোরণ হয়। এতে কেঁপে ওঠে পুরো এলাকা এবং কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যায়।

স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরের এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের সময় ওই কারখানার ভেতরে ১৪ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে দুইজনকে বের করে আনা হয়েছে। উদ্ধার হয়েছে একজনের মৃতদেহ। বাকি ১১ জনের খোঁজে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

ভান্ডারার জেলা প্রশাসক সঞ্জয় কোলতে জানান, বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল এলাকায় পৌঁছেছে। ধ্বংসস্তূপে উদ্ধারকাজ শুরু করেছে তারা। বিস্ফোরণে ধসে পড়েছে কারখানার একটি ছাদ। এর নিচে অন্তত ১২ জন আটকে পড়েছেন বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত তাদের মধ্যে দুইজনকে উদ্ধার করা হয়েছে। বাকিদেরও ধ্বংসস্তূপ থেকে বের করে আনার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

January 2025
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews