শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১.৪৪ পিএম
  • ১৯৭ বার সংবাদটি পড়া হয়েছে
এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া

সময় সংবাদ ডেস্ক : এলজিইডির প্রধান প্রকৌশলী পদে যোগদান করলেন মো. আব্দুর রশীদ মিয়া। স্থানীয় সরকার বিভাগ গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে জেসমীন প্রধান সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মানব সম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ) মো. আব্দুর রশীদ মিয়াকে এলজিইডির প্রধান প্রকৌশলীর (চলতি দায়িত্ব) প্রদান করেন। প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া ১৯৬৬ সালে ১ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার পাটাগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম জমির উদ্দিন মিয়া এবং মাতার নাম রহিমা বেগম। রশীদ মিয়া ১৯৭১ সালে পাটাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। তিনি ১৯৮১ সালে তারাকান্দি উচ্চ বিদ্যালয় থেকে ৫টি বিষয়ে লেটার মার্কসহ বিজ্ঞানে প্রথম বিভাগে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন।

তিনি ১৯৮১ সালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হন এবং ১৯৮৩ সালে ৪টি বিষয়ে লেটার মার্কসহ বিজ্ঞান বিভাগ থেকে প্রথম বিভাগে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। ১৯৮৭ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউশন অব টেকনোলজী (বিআইটি) (বর্তমানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), থেকে পুরকৌশলে স্নাতক এবং ২০১৪ সালে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আব্দুর রশীদ প্রথমে জাপানের একটি বহুজাতিক কোম্পানি মিতসুবিসিতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজে যোগদান করে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৮৯ সালে বাংলাদেশ কর্ম-কমিশন (পিএসসি)-এর মাধ্যমে সরকারি চাকুরিতে স্থানীয় সরকার প্রকৌশল ব্যুরো (এলজিইবি) সদর দপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে কাজে যোগদান করেন।

তিনি ২০০৬ সালে পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী হিসেবে এলজিইডি কুষ্টিয়া জেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলায় এলজিইডিতে নির্বাহী প্রকৌশলী হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। সিরাজগঞ্জ জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবেও দায়িত্ব পালন করেন। ৩৬ বছরেরও অধিককালের কর্মজীবনে তিনি সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় তিনি প্রকল্প পরিচালক হিসেবে ঢাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী নিবাস নির্মাণ শীর্ষক প্রকল্পে সম্পৃক্ত থেকে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঢাকায় সফলভাবে সুন্দর আবাস নির্মাণে দক্ষতার পরিচয় দেন। রাজশাহী বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক পদে এলজিইডি সদর দপ্তরে কর্মরত থেকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরাসরি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অংশ নেন, তিনি সহকারী প্রধান প্রকৌশলী হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। আব্দুর রশীদ মিয়া ২০১৯ সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি লাভ করেন।

তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন)-এ দীর্ঘ সময় অতিবাহিত করেন। এসময় দায়িত্ব পালনে তিনি অত্যন্ত সাফল্যের সাথে এলজিইডির সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। এরপর তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মানব সম্পদ, পরিবেশ ও জেন্ডার) ইউনিটের দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান। বর্তমানে তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মানব সম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিট)-এ কর্মরত থেকে পিইডিপি-৪ ইউনিটের দায়িত্ব যথাযথভাবে ন্যায় ও নিষ্ঠার সহিত পালন করছেন। তিনি একজন মেধাবী, চৌকস, কর্মঠ, দক্ষ ও সৎ প্রকৌশলী হিসেবে খ্যাতি অর্জন করেছেন। চাকুরিতে যোগদানের পর পেশাগত উৎকর্ষ সাধনে তিনি দেশে-বিদেশে বিভিন্ন কারিগরি, ব্যবস্থাপনা, পরিকল্পনা ও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ, আন্তর্জাতিক সেমিনার, ওয়ার্কশপ ও সরকারি দায়িত্ব্ পালনের অংশ হিসেবে তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেন। মো. আব্দুর রশীদ মিয়ার সহধর্মিনী ফাতিমা সাকিয়া একজন আদর্শ সুগৃহিণী। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

February 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews