শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

বাসস এমডির অপসারণ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে ডিইউজের স্মারকলিপি

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১১.৪৫ পিএম
  • ৬৬৩ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক : বাসস এমডির অপসারণ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে ডিইউজের স্মারকলিপি

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদের অবিলম্বে অপসারণ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের নেতৃত্বে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে মিছিলসহ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যান সাংবাদিক নেতারা।

এ সময় পুলিশের বাধায় কাকরাইল মসজিদের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন সাংবাদিক নেতারা। এ সময় কাকরাইল থেকে বাংলামোটর অভিমুখের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে বিকাল সাড়ে ৩টায় প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ এসে স্মারকলিপি গ্রহণ করলে রাস্তা থেকে অবরোধ তুলে নেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতাকর্মীরা।

বাসস এমডির অপসারণ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে ডিইউজের স্মারকলিপি

এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, বাসসের এমডি আপাদমস্তক পতিত স্বৈরাচারের দোসর। বাসসের বিগত সময়ের দুর্নীতির অনুসন্ধান ও বাসসকে স্বৈরাচারের দোসরমুক্ত করার জন্য অবিলম্বে মাহবুব মোর্শেদকে বাসসের এমডি পদ থেকে অপসারণ করতে হবে।

ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, বাসসের এমডি মাহবুব মোর্শেদের অপসারণ দাবিতে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। আমরা আশাবাদী প্রধান উপদেষ্টা দ্রুত সময়ের মধ্যে এই দুর্নীতিবাজকে অপসারণ করে বাসসকে কলঙ্কমুক্ত করবেন। তা না হলে আমরা এই ফ্যাসিস্ট এমডির অপসারণের জন্য পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবং রাজপথের আন্দোলনের মাধ্যমেই তাকে অপসারণ করা হবে।

এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রফিক মোহাম্মদ, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশ, রাজু আহমেদ, আব্দুল্লাহ মজুমদার, ফখরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবুল কালাম মানিক, সাবেক কার্যনির্বাহী সদস্য জসিম মেহেদী, ফজলুর রহমান জুলফিকার, ফয়জুল্লাহ মানিক, রাসেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

March 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews