শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

ভারতের গোয়েন্দা সংস্থার ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৭.১৫ পিএম
  • ১৮৮ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :
ভারতের সংখ্যালঘু নির্যাতন ও শিখ বিচ্ছিন্নতাবাদীদের গুপ্তহত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)। সংস্থাটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

প্রতিবেদনের আরও বলা হয়, ভারতে সংখ্যালঘুরা দিন দিন অমানবিক আচরণের শিকার হচ্ছে। প্রতিবেদনে ভারত ছাড়াও ভিয়েতনামে ধর্মীয় বিষয়গুলো কঠোরভাবে নিয়ন্ত্রণের জোর চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘকাল ধরেই ভারতের মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো উপেক্ষা করছে আমেরিকা। কারণ এশিয়া অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ভারতকে কাজে লাগাতে চায় ওয়াশিংটন। এসব কারণে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা ‘র’-এর ওপর মার্কিন নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসার আশঙ্কা কম বলে মনে করেন বিশ্লেষকেরা।

শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের কারণে ২০২৩ সাল থেকে আমেরিকা ও কানাডার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। আমেরিকায় খালিস্তানপন্থী শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা র-এর কর্মকর্তা বিকাশ যাদব যুক্ত ছিলেন বলে অভিযোগ করেছে আমেরিকা। এ নিয়ে নিউইয়র্কের ফেডারেল আদালতে মামলাও চলছে। তবে ভারত এ অভিযোগ অস্বীকার করে শিখ বিচ্ছিন্নতাবাদীদের সব সময় তাদের জন্য নিরাপত্তা হুমকি হিসেবে উল্লেখ করেছে। এর আগে কানাডায় খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার সাথে র-এর কর্মকর্তাদের জড়িত থাকার ব্যাপারে গুরুতর অভিযোগ তোলেন দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর থেকে ভারত ও কানাডার মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে পৌঁছায়।

মঙ্গলবার প্রকাশিত আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার অবনতি অব্যাহত ছিল। একই সময়ে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ ও বৈষম্য বেড়েছে। কমিশন আরও বলেছে, হিন্দু জাতীয়তাবাদে বিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গত বছর নির্বাচনী প্রচারের সময়ে মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছিল। এমনকি গত বছরের এপ্রিলে মুসলিমদের ‘অনুপ্রবেশকারী’ এবং তারা ‘অনেক বেশি সন্তান জন্ম দেয়’ বলে কটাক্ষ করেছিলেন নরেন্দ্র মোদি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত প্রতিবেদনেও বলা হয়েছিল যে, সাম্প্রতিক বছরগুলোতে ভারতে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছে। তবে ভারত এসব অভিযোগকে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছে।

ধর্মীয় স্বাধীনতা খর্ব করার জন্য ভারতকে ‘বিশেষ উদ্বেগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করতে মার্কিন সরকারের কাছে সুপারিশ করেছে আমেরিকার ধর্মীয় স্বাধীনতা প্যানেল। একই সঙ্গে বিকাশ যাদব ও ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে ধর্মীয় স্বাধীনতা প্যানেল।

এসব ব্যাপারে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন মার্কিন সরকারের একটি দ্বিদলীয় উপদেষ্টা সংস্থা, যারা অন্য দেশের ধর্মীয় স্বাধীনতা পর্যবেক্ষণ এবং নীতিগত সুপারিশ করে থাকে। সূত্র: রয়টার্স।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

March 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews