শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

‘স্বতন্ত্র পুলিশ কমিশন’ গঠনের অপেক্ষায় আছে পুলিশ : আইজিপি

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৮.৪১ পিএম
  • ৩২১ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশ এখনো ‌‘স্বতন্ত্র পুলিশ কমিশন’ গঠনের অপেক্ষায় আছে। আমরা আশা করছি এটি গঠন করা হবে। সরকারকে আমরা আমাদের কথাগুলো জানাচ্ছি।

পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।

বাহারুল আলম বলেন, ৫ আগস্টের পর সবচেয়ে বেশি আলোচনা ছিল পুলিশের সংস্কার নিয়ে। রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় এই আলোচনাটি এসেছে। বলা হচ্ছে সংস্কার যখন হয় না তখন এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের ক্ষেত্রে একই আলোচনা এসেছে। সংস্কারের উদ্দেশ্যে সরকার পুলিশ সংস্কার কমিশন গঠন করেছে। কিন্তু এই আলোচনা যখন ঐকমত্য কমিশনে গেল তখন অন্যান্য সংস্কার কমিশন নিয়ে অনেক আলোচনা হলেও পুলিশ সংস্কারের আলোচনা আর দেখা যাচ্ছে না।

পুলিশ সংস্কারের সর্বশেষ অবস্থা ও পুলিশের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবনা সম্পর্কে জানতে চাইলে জানতে চাইলে আইজিপি বলেন, আমরা খুব আশান্বিত ছিলাম যেহেতু পুলিশ সংস্কার কমিশন গঠিত হয়েছে। আমরা আশা করেছিলাম পুলিশের জন্য জনগুরুত্বপূর্ণ কিছু সুপারিশ তারা দেবেন।

‘পুলিশের পক্ষ থেকে আমরাও কিছু সাজেশন দিয়েছিলাম- একটি স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন করা, সরাসরি নির্বাহী নিয়ন্ত্রণে না রেখে পুলিশকে কিছু অটোনমি বা স্বায়ত্তশাসন দেওয়া ইত্যাদি।

পুলিশের এই পরামর্শের ভিত্তিতে নীতিগতভাবে একমত হলেও পুলিশ সংস্কার কমিশন সেটা এলাবরেট করেননি, কোনো কাঠামো দেননি। পুলিশ সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাস্তবায়ন করবে বলে মত দিয়েছে। অর্থাৎ এক্সিকিউটিভ পর্যায়ে এসব বাস্তবায়ন হবে। যেমন থানায় একজন নারী পুলিশ সদস্য সবসময় থাকবে। যাতে করে নারী ও শিশু পুলিশি সেবা পান। পুলিশ যখন কাউকে গ্রেপ্তার করবে, জিজ্ঞাসাবাদ করবে, সেটা স্বচ্ছ হতে হবে। এটা আসামির আইনজীবীর সামনে হতে হবে। এ জাতীয় অনেক ভালো ভালো সুপারিশ তারা করেছে।

আইজিপি বলেন, কিন্তু আমাদের প্রধান পরামর্শ ছিল স্বাধীন পুলিশ কমিশন গঠন করা। যাতে পুলিশের স্বাতন্ত্র্য বজায় থাকে। যাতে কর্তৃপক্ষের চাপের মুখোমুখি হতে না হয়। এই জায়গায় পুলিশ অপেক্ষা করে আছে। আমরা আশা করছি এটা অ্যাড্রেস করা হবে। আমরা সরকারকে আমাদের কথাগুলো জানাচ্ছি।

তিনি আরও বলেন, অনেকে বলেন এই সরকারের আমলে না হলে আর কখনো হবে না। সেজন্য আমরা এখনই এগুলো করতে চাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

April 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews