শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন সৌম্য, ডাক পেলেন মিরাজ

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ২.৪৩ পিএম
  • ১৭২ বার সংবাদটি পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক,সময় সংবাদ: পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে ছিটকে গেছেন সৌম্য সরকার। পিঠের ইনজুরির কারণে তিন ম্যাচের এই সিরিজ থেকে ছিটকে গেলেন টাইগার এই ওপেনার। তার জায়গায় দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৌম্যের বাদ পড়া এবং মিরাজকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করার খবরটি জানিয়েছে বিসিবি।

প্রায় সপ্তাহখানেক ধরে পিঠের ডান পাশে নিচের দিকে ব্যথায় ভুগছেন সৌম্য। এই চোট থেকে সেরে উঠতে তার ১০ থেকে ১২ দিন সময় লাগবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘শারীরিক পরীক্ষার পর জানা গেছে যে তার চোটের জন্য প্রায় ১০ থেকে ১২ দিনের দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন। এর ফলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তিনি আগামী সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের সিরিজে খেলতে পারবেন না।’

এদিকে পিএসএলে খেলার জন্য মিরাজ বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন। এর আগে আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য মিরাজকে বিবেচনা করা হয়নি। এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমূুল আবেদীন ফাহিম বুধবার (২১ মে) জানিয়েছিলেন, টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে ঠিক থাকলেও বোলিংয়ে খুব একটা কার্যকরী নন মেহেদী হাসান মিরাজ।

তিনি আরও বলেন, ‘টেস্ট-ওয়ানডের জন্য ঠিক আছে, কিন্তু টি-টোয়েন্টির জন্য মিরাজের বোলিং খুব বেশি ইফেক্টফুল না। তবে ও (মিরাজ) খুব পরিশ্রমী, ওর ব্যাটিং নিয়েও সমস্যা নেই, শুধু বোলিংটা টি-টোয়েন্টির মতো হলে আশা করছি মিরাজ দলে ফিরবে এবং ভালো করবো।’

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২৯টি টি-টোয়েন্টি খেলেছেন মিরাজ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পিএসএল শেষ করে জাতীয় দলে যোগ দেবেন এই টাইগার অলরাউন্ডার।

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের সবকটি ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২৮ মে সিরিজ শুরু হওয়ার পর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায় আর বাংলাদেশ সময় রাত ৯টায়।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

May 2026
T F S S M T W
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews