রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫, ৬.০০ পিএম
  • ১৮০ বার সংবাদটি পড়া হয়েছে
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু,ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক,সময় সংবাদ: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার (২৫ মে) প্রথম দিনে আগামী ৪ জুনের টিকিট বিক্রি করা হয়েছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে দুপুর ২টায়।

অন্যান্যবারের মতো এবারও ট্রেনের শতভাগ অগ্রিম টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগাম টিকিট কোনো স্টেশনের কাউন্টারে বিক্রি করা হবে না।

ঈদ উপলক্ষে নিয়মিত ট্রেনগুলোর পাশাপাশি পাঁচটি রুটে ১০টি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এই বিশেষ ট্রেনগুলো ঈদের আগে ৪ থেকে ৬ জুন এবং ঈদের পরে ৯ থেকে ১৪ জুন পর্যন্ত চলাচল করবে। ঈদের দিনও কয়েকটি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে। তবে, বিশেষ ট্রেনের টিকিট শুধুমাত্র স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে।

এই ঈদে দৈনিক ৪৩টি আন্তনগর ট্রেন চলাচল করবে। এতে আসন থাকবে প্রায় ৩৩ হাজার ৩১৫টি। এ ছাড়া, প্রতিটি ট্রেনে মোট আসনের ২৫ শতাংশ টিকিট দাঁড়িয়ে যাওয়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে। এই টিকিট শুধুমাত্র স্টেশনের কাউন্টারে বিক্রি করা হবে।

বাংলাদেশ রেলওয়ে জানায়, আগামী ৫ ও ৬ জুনের টিকিট যথাক্রমে ২৬ ও ২৭ মে বিক্রি করা হবে। একইভাবে ঈদের পরে আগাম টিকিট পাওয়া যাবে যাত্রার তারিখের ১০ দিন আগে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অগ্রিম কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।

সরকার আগামী ৬ মে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৫ জুন থেকে টানা ১০ দিনের ঈদের ছুটি অনুমোদন করেছে। এর আগে, কর্মীদের কর্মঘণ্টা সমন্বয়ের জন্য দুই শনিবার অফিস খোলা রাখা হয়।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

May 2026
T F S S M T W
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews