শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

বিসিবির নতুন সভাপতি বুলবুল

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৫.৪০ পিএম
  • ৩৬৮ বার সংবাদটি পড়া হয়েছে
আমিনুল ইসলাম বুলবুল,ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক,সময় সংবাদ: ফারুক আহমেদকে অপসারণের পর আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ শুক্রবার (৩০ মে) তাকে তাকে পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে। এরপর আজ বিকেলে বিসিবির সভায় তাকে নতুন সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। এর মাধ্যমে শেষ হলো সভাপতি হিসেবে ফারুক আহমেদের ৯ মাসের অধ্যায়।

বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল কর্মরত আছেন আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে। বিসিবি সভাপতি হওয়ার খবর পেয়ে গতকাল রাতেই ভারতীয় গণমাধ্যম ক্রিকবাজে বুলবুল বলেছিলেন, ‘আমি দীর্ঘমেয়াদে থাকতে চাই না। বোর্ড সভাপতি হওয়ার জন্য আমাকে বলা হয়েছে। আমি হ্যাঁ বলেছি। আপদকালীন দায়িত্ব নেব। সুন্দর নির্বাচন দিয়ে ক্রিকেটের জন্য কাজ করবে এমন একটা বোর্ড গঠন করে দিয়ে যেতে চাই।’

এ ছাড়া বিসিবির সভায় সিনিয়র সহসভাপতি হিসেবে নাজমুল আবেদীন ফাহিম ও সহসভাপতি হিসেবে ফাহিম সিনহার নাম ঘোষণা করা হয়।

গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফারুকের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর ভার্চ্যুয়াল মিটিংয়ে বসেন বিসিবির পরিচালকরা। ফারুককে অপসারণের পর ৫৭ বছর বয়সী বুলবুলকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ তাকে পরিচালক হিসেবে মনোনীত করা হয়।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় বিসিবি সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। সময় যত গড়িয়েছে, নানা ইস্যুতে বিতর্কিত হয়েছেন তিনি। এ সময়ে বিপিএলের টিকিট বিতর্ক থেকে শুরু করে একাধিক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এমনকি দুর্নীতি দমন কমিশনও (দুদক) বিসিবিতে অভিযান চালায়।

 

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

May 2026
T F S S M T W
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews