শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

শহীদ জিয়ার ৪৪তম শাহাদাতবার্ষিকী আজ

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫, ১০.০০ এএম
  • ১৬৯ বার সংবাদটি পড়া হয়েছে
স্বাধীনতার ঘোষক,সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান,ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক,সময় সংবাদ: স্বাধীনতার ঘোষক,সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী আজ। রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালের এই দিনে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউজে নির্মমভাবে শহীদ হন তিনি। ক্ষণজন্মা এই পুরুষ আর কিছু দিন সময় পেলে দেশ অনেক দূর এগিয়ে যেত বলে মনে করেন তার সহযোদ্ধারা।

২৬ মার্চ জিয়ার কণ্ঠ শুনে দিগভ্রান্ত ও অনিশ্চয়তায় নিমজ্জিত বাঙালি ঝাঁপিয়ে পড়েছিলো মা ও মাটির সুরক্ষায়। সেই থেকে শুরু; ইতিহাসের নানা বাঁকে, নানানভাবে দেশকে তিনি দিয়েই গেছেন শুধু। বিনিময়ে নিয়েছেন কেবল মানুষের ভালোবাসা।

জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ এর ১৯ জানুয়ারি। বগুড়ার বাগবাড়ীর মণ্ডলবাড়ীতে মনসুর রহমান ও জাহানারা খাতুনের সংসার আলো করে জন্ম নেন তিনি। লেখাপড়ায় মেধাবী জিয়া কর্মজীবনে চৌকস সেনা কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

ইতিহাসের প্রতিটি বাঁকে নিজস্ব ক্যারিশমায় জিয়াউর রহমান গড়েছেন নতুন ইতিহাস। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মির সঙ্গে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় সেনাপ্রধান ও রাষ্ট্রপ্রধান হয়ে হাজির হয়েছেন জাতির ত্রাতা হিসেবে।

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান দেশের রাজনীতিতে প্রতিযোগিতা সৃষ্টির আভাস দিয়ে বলেছিলেন, রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে কঠিন করে তোলার কথা। অর্থাৎ, শুধু কথার ফুলঝুরি নয় মানুষের পাশে থেকে কাজ করতে হবে।

১৯ দফার মাধ্যমে দেশকে আর্থ-সামাজিক ভিত্তির ওপর শক্ত অবস্থানে দাঁড় করাতে চেয়েছিলেন জিয়া। স্বনির্ভর হতে দেশবাসীকে উদ্বুদ্ধ করায় সফল হন এই রাখাল রাজা। যার ফলে ৭৪ এর দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশ তার সময়ে উদ্বৃত্ত খাদ্য রপ্তানির সক্ষমতা অর্জন করে।

১৯৭৭ থেকে ৮১। চার বছরেরও কম সময় রাষ্ট্রপতির দায়িত্বে থেকে বাংলাদেশকে এগিয়ে নেন অনেকটুকু। সহযোদ্ধা আজও তার অভাব অনুভব করেন।

জনতার নেতা জিয়া, দেশি-বিদেশি চক্রান্তে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউজে নির্মমভাবে নিহত হন। থমকে যায় গোটা দেশ, থমকে যায় দেশের অগ্রগতি। গত দেড় দশক জিয়া চর্চা প্রায় বন্ধ করে দিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদ। তবু, প্রতিটি মানুষের হৃদয়ে কর্মগুণে চিরঅম্লান ও চিরঞ্জীব হয়ে আছেন শহীদ জিয়া।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জিয়াউর রহমান ২৬ মার্চ নিজের পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন। তখন কোনো রাজনৈতিক নেতার সঙ্গে তার দেখা হয়নি, কথাও হয়নি, এমনকি পরামর্শও হয়নি। এসব ছাড়াই তার এ ঘোষণাই প্রমাণ করে যে তিনি কী পরিমাণ সাহস ছিলেন।

জিয়াউর রহমানের রাজনীতি প্রসঙ্গে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সেই সময় একটা রেওয়াজ ছিল, যে ভালো বক্তব্য দিতে পারেন তিনিই বড় নেতা। অথচ জিয়াউর রহমান এই রাজনীতিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি উন্নয়ন ভিত্তিক, কর্ম ভিত্তিক, ন্যায় ভিত্তিক রাজনীতি করার জন্য উৎসাহিত করেছেন। শুধু তাই নয়, তিনি সকল ক্ষেত্রে উন্নয়ন করার জন্য বিপ্লব সাধন করেছেন।

জিয়া তার শাসনামলে কয়েকটি নজির রেখে গেছেন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ১৯৭৪ সালে এ দেশে দুর্ভিক্ষ হয়েছে অথচ তিন বছরের মাথায় সেই দেশ থেকে জিয়া চাল রপ্তানি করতে সক্ষম হয়ে ছিলেন।

অপর দিকে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, স্বাধীনতা যুদ্ধের পূর্বে যখন পাকিস্তানি সেনাবাহিনীতে বিদ্রোহ করার সিদ্ধান্ত নেই আমরা, তখনি জিয়ার সঙ্গে আমার সখ্যতা গড়ে ওঠে। বিদ্রোহ ঘোষণার পর এ সম্পর্ক ভাইয়ের দিকে গড়ায়।

যুদ্ধের ময়দানের সহকর্মী অলি আহমদ মেজর জিয়ার স্মৃতিচারণ করে বলেন, জাতীকে যে ভাবে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়েছিলেন আজ তিনি বেঁচে থাকলে দেশ অনেক কিছু পেত তার কাছ থেকে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

May 2026
T F S S M T W
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews