রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

অপু-বুবলীর লড়াই,নেটদুনিয়ায় আলোচনা

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫, ১.১০ পিএম
  • ২৫৪ বার সংবাদটি পড়া হয়েছে
অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী,ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে কাদা ছোড়াছুড়ি নতুন কিছু না। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঠান্ডা লড়াই চলছে এই দুই নায়িকার মধ্যে। একে অপরকে ঘিরে সময়-সময় ফেসবুক পোস্টে ছুঁড়ে দিচ্ছেন কৌশলী বার্তা।আর তা থেকে নেটদুনিয়ায় সৃষ্টি হয় নানা আলোচনা-সমালোচনা।

শুক্রবার (৩০ মে) ফিরোজা রংয়ের শাড়ি পরা নিজের একটি ছবি আপলোড করেন বুবলী। ছবির ক্যাপশনে লেখেন, ‘যখন মানুষ তোমার কাজ নকল করতে শুরু করে, তখনই বুঝে নিও—তারা তোমার প্রতিভায় ঈর্ষান্বিত। তাই উপেক্ষা করো, আর নিজের সময়টা উপভোগ করো।’

ক্যাপশন দেখে নেটিজেনদের বুঝার আর বাকি নেই এটি অপু বিশ্বাসকে উদ্দেশ্য করেই লেখা। কারণ সম্প্রতি দুজনেরই ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয় আলোচনা।

দুই দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলী তার সন্তান বীর ও মেগাস্টার শাকিব খানের ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দেন। এর ঠিক কিছুক্ষণ পরই অপু তার সন্তান জয়ের সঙ্গে শাকিব খানের একটি ছবি পোস্ট করে স্ট্যাটাস দেন। সেসব স্থিরচিত্রের ক্যাপশনে বুবলীকে খোঁচা মেরে অপু বিশ্বাস লিখেছিলেন, ‘বাবা এমন একটি শব্দ, যার সঙ্গে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই। তাও বাবা–ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।’ সে ঘটনাকেই খোঁচা দিয়ে বুবলীর এমন পোস্ট বলে মন্তব্য করছেন ভক্তরা।

এই দুই নায়িকার এমন ভার্চুয়াল লড়াইয়ে কিছু অনুরাগী যেমন তাদের পক্ষ নিচ্ছেন, তেমনি আবার অনেকেই বিষয়টি বিব্রতকর ভাবে দেখছেন। তবে অপু বা বুবলী কেউই সরাসরি কাউকে নাম উল্লেখ করে কিছু বলেননি। প্রাক্তন দুই স্ত্রীকে সময় না দিলেও নিজের দুই ছেলেকে নিয়মিত সময় দেন শাকিব খান।

 

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

May 2026
T F S S M T W
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews