শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

গাজায় ভয়াবহ খাদ্য সংকট,২৩ লাখ মানুষ ক্ষুধার্ত

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫, ৪.৫৩ পিএম
  • ২০৭ বার সংবাদটি পড়া হয়েছে
গাজার মানুষ অনাহার, অপুষ্টি ও মানবিক বিপর্যয়,,ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ : গাজা বর্তমানে ‘পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান’ হিসেবে চিহ্নিত হয়েছে বলে সম্প্রতি জানিয়েছে,জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস । যেখানে মোট ২৩ লাখ মানুষই এখন ‘বিপর্যয়কর ক্ষুধার’ মুখোমুখি। যা এক চরম মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। চলমান সংঘাতে খাদ্য ও মৌলিক চাহিদার অভাবে এখানকার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। খবর আল-জাজিরার।

ইউএনআরডব্লিউএ জোর দিয়ে বলেছে, গাজার মানুষ এখন জরুরি সহায়তার অপেক্ষায় রয়েছে এবং এ সহায়তা প্রবেশে কোনো ধরনের বাধা বা দেরি হলে তা মানবিক বিপর্যয় ডেকে আনবে।

এর আগে জাতিসংঘ ও আন্তর্জাতিক কয়েকটি সংস্থা যৌথভাবে প্রকাশিত একটি রিপোর্টে সতর্ক করে জানায়, গাজায় চরম খাদ্য সংকট এবং দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। মার্চের ২ তারিখ থেকে সব ধরনের সহায়তা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে গাজায় অনাহার, অপুষ্টি ও মানবিক বিপর্যয় ভয়াবহভাবে বেড়েছে।

এই ভয়াবহ মানবিক সংকটের মধ্যেই দক্ষিণ গাজার রাফাহের পশ্চিমে একটি ত্রাণ বিতরণ স্থানে ইসরায়েলি সেনাবাহিনী আরও দুজনকে হত্যা করেছে। এমন ঘটনা ত্রাণ কার্যক্রমে আরও বাধা সৃষ্টি হয়েছে। আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (৩০ মে) বলেছেন, ইসরায়েল-হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি ‘খুব কাছাকাছি’, শিগগিরই তা ঘোষণা করা হতে পারে। তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন গাজায় মানবিক পরিস্থিতি চরম আকার ধারণ করেছে, ক্রমাগত বাড়ছে হতাহতের সংখ্যা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৪ হাজার ৩২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক লাখ ২৩ হাজার ৭৭০ জন। সরকারি মিডিয়া অফিস মৃত্যুর সংখ্যা ৬১ হাজারে ৭০০-এরও বেশি বলে জানিয়েছে।

অন্যদিকে, হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে আনুমানিক এক হাজার ১৩৯ জন নিহত হয়েছিল। এছাড়া ২০০ জনেরও বেশি লোককে বন্দি করা হয়েছিল।

এই চলমান সংঘাত শুধু জানমালের ক্ষতি করছে না, বরং গাজার সাধারণ মানুষের জন্য এক অভূতপূর্ব মানবিক সংকট তৈরি করেছে। যেখানে খাদ্য ও মৌলিক জীবনধারণের অধিকারই আজ হুমকির মুখে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

May 2026
T F S S M T W
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews