শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

বামনায় রাতের অন্ধকারে লোহার পুল চুরি! কর্তৃপক্ষের নীরব ভূমিকা

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫, ১০.২৭ এএম
  • ১১৭৪৫ বার সংবাদটি পড়া হয়েছে

বামনা প্রতিনিধিঃ বরগুনা জেলার বামনা উপজেলায় সরকারি লোহার পুল চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। কর্তৃপক্ষের নীরব ভূমিকায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। গত এক মাস আগে পুল চুরির ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের কার্যকর ও দৃশ্যমান কোন ব্যবস্থা না নেওয়ার কারণে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন অপরাধীরা।

চুরি হওয়া মালামাল উদ্ধারে সংশ্লিষ্টদের গাফিলতি ও উদাসীনতায় লাখ লাখ টাকা গচ্চা যাবে সরকারের।

জানা গেছে,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ঠিকাদার ওয়াটার পাস স্ট্রকচার কালভার্ট নির্মাণ কাজ শুরুর আগে পুরাণ লোহার পুল ভেঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে না বুঝিয়ে রাতের অন্ধকারে চুরি করে বিক্রি করে দেয়। এ ঘটনা নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গেলে। সংবাদকর্মীরা পেশাগত দায়িত্ব পালন এবং তথ্য সংগ্রহ করতে যান।

এ বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ারকে অবগত করলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লোহার পুল চুরির তথ্য জানাজানির পর রিয়াদ চৌধুরী নামের এক ব্যাক্তি ফোন দিয়ে ছিল। সে বলেছে চুরির বিষয় থানায় জিডি হয়েছে। এর পর এ বিষয়টি মৌখিক ভাবে উপজেলা নীর্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। জিডির কপি আপনি পেয়েছেন কিনা জানতে চাইলে ইঞ্জিনিয়ার এ প্রতিবেদকে বলেন, না অমি কোন জিডির কপি পাইনি। সরকারি মালামাল চুরি বিষয়ে দাপ্তরিক কোন ব্যবস্থা নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনও নেয়া হয়নি। বর্তমানে চুরির ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্য বিভিন্ন মহলে জোর তদবির চলাচ্ছে।

তথ্য সংগ্রহ করতে যাওয়ার কারনে ঠিকাদার নামধারী বামনা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ রিয়াদ চৌধুরী ক্ষুদ্ধ হয়ে (৩জুন ২০২৫) ইং মঙ্গলবার তার দলবল নিয়ে সিনিয়র সাংবাদিক জসিম মেহেদী কে অকথ্য ভাষায় গালিগালাজসহ চোখ উঠিয়ে হাত-পা ভেঙ্গে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় বামনা থানায় একটি সাধন ডায়েরী করা হয়েছে। যার নং ১০৫। এই ঘটনায় বামনার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন যুবদল নেতার এমন কর্মকান্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মনে করছেন অনেকে। রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। তথ্য মতে, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় চাঁদাবাজির অভিযোগে অতিষ্ঠ হয়ে সেনাবাহিনী তাকে গ্রেফতার করে ডিটেনশন দিয়েছিল।

উল্লেখ্য : উক্ত সংবাদের তথ্য সংগ্রহ ও আগে-পরে পুল চুরির ঘটনায় কোন জিডি হয়নি। জিডি করার জন্য এখনও থানায় ঘুরছেন বলে জানা গেছে। এলাকাবাসী জানিয়েছেন,পতিত স্বৈরাচারি সরকারের পতনের পর যুবদলের দলীয় পদবী ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার শুরু করেন। বর্তমানে বামনা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ রিয়াদ চৌধুরী চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করে বেপরোয়া হয়ে উঠেছেন। এই যুবদল নেতার অত্যাচারে উপজেলাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। তার বিরুদ্ধে এসব কৃতকর্ম নিয়ে অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরব ভূমিকায় সে আরো বেপরোয়া।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews