শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ৩৫ জন নিখোঁজ

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫, ৬.০৯ পিএম
  • ১৭২ বার সংবাদটি পড়া হয়েছে
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ,ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক,সময় সংবাদ: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বড় ধরনের হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে। হামলার পর ইসরায়েলের বাট ইয়াম শহরে এখনো অন্তত ৩৫ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এবং হিব্রু ভাষার একাধিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত দুই দফায় ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। বিশেষ করে বাণিজ্যিক রাজধানী তেলআবিব, রামাত গান, রেহোভত ও বাট ইয়াম শহর এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাট ইয়াম শহরে একটি বহুতল আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়। এরপর থেকেই ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় উদ্ধারকর্মীরা জানান, ভবনটির অবস্থা অত্যন্ত নাজুক। যে কোনো মুহূর্তে এটি সম্পূর্ণ ধসে পড়তে পারে। এই শঙ্কার মধ্যেই উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলায় এ পর্যন্ত অন্তত ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এর ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে বাট ইয়াম ও রেহোভত শহরের বাসিন্দারা বেশি।

এদিকে ধ্বংসস্তূপে নিখোঁজদের সন্ধানে জরুরি উদ্ধারকারী দল, দমকল বাহিনী ও সেনা সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও এখনও বহু মানুষ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, ইরানের এই সরাসরি ক্ষেপণাস্ত্র হামলাকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার নতুন মাত্রা হিসেবে দেখছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে ইরান এত বড় পরিসরে সরাসরি হামলা চালায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পাল্টা জবাবের প্রস্তুতিও নিচ্ছে।

এদিকে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং আরব লিগ ইতোমধ্যে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

বিশ্ববাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। ইতোমধ্যে তেল ও স্বর্ণের দাম বেড়ে গেছে এবং আন্তর্জাতিক শেয়ারবাজারে কিছুটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে।

বর্তমানে উদ্ধারকাজ এবং সম্ভাব্য আরও হামলার শঙ্কার মধ্যে সারা ইসরায়েলে টানটান উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews