বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

ড্রোন, মিসাইলে ইসরায়েলের আকাশ দখলে নিচ্ছে ইরান, তেল আবিবে আতঙ্ক

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫, ১২.৫৫ পিএম
  • ১৫৫ বার সংবাদটি পড়া হয়েছে
ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ইসরায়েলি উপকূলীয় শহর নেতানিয়ার আকাশে মিসাইল দেখা যাচ্ছে।,ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক,সময় সংবাদ: ইসরায়েলের বিরুদ্ধে আবারও ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যা ইসরায়েলের হামলার পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে। গতাকাল রোববার (১৫ জুন) রাত থেকে এই নতুন হামলার ধাক্কায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর ইরনার।

ইসরায়েলি সেন্সরশিপ কঠোর থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার ভিডিওচিত্র। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের একটি স্থাপনা এবং বেঞ্জুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর কিছু সময় পরই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে হামলার বিষয়টি নিশ্চিত করে। তারা জানিয়েছে, এই হামলা ইসরায়েলের বিরুদ্ধে চলমান ‘শাস্তিমূলক প্রতিরোধ অভিযানের’ অংশ।

এদিকে ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান মোহাম্মদ কাজেমি এবং তার দুই সহকর্মী হাসান মোহাক্কেক ও মোহসেন বাকেরি নিহত হয়েছেন বলে জানিয়েছে আইআরজিসি। তারা বলছে, এ ঘটনার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের গোয়েন্দা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে আঘাত হানা হচ্ছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম আরও জানায়, ইয়েমেন থেকেও দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে।

উল্লেখ্য, ১৩ জুন ভোরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইসরায়েল ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে ভয়াবহ হামলা চালায়। আবাসিক এলাকায় হামলায় নিহত হন অনেক সাধারণ মানুষ এবং ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারাও প্রাণ হারান।

ঘটনার পরপরই ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি নতুন সামরিক কমান্ডার নিয়োগ দেন এবং বলেন, “ইসরায়েলের জন্য দিনগুলো অন্ধকার হতে চলেছে।”

তার বক্তব্যের পরপরই ইরান তেল আবিব, জেরুজালেম ও হাইফাসহ ইসরায়েলের প্রধান শহরগুলোতে পাল্টা হামলা চালায়। ইসরায়েলি নাগরিকদের অনেকে এখন বোমা আশ্রয়কেন্দ্রে পুরো দিন কাটাচ্ছেন, ফলে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, যতদিন প্রয়োজন এই প্রতিরোধমূলক অভিযান চলবে। যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত এখন পর্যন্ত দেখা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews