শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

বেশি দেরি হওয়ার আগেই ইরানের উচিত আলোচনায় বসা : ট্রাম্প

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২.৫৬ এএম
  • ১৫৭ বার সংবাদটি পড়া হয়েছে
কানাডায় অনুষ্ঠানরত জি-সেভেন সম্মেলনের ফাঁকে সোমবার গণমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পাশে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ,ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক,সময় সংবাদ: কানাডায় অনুষ্ঠানরত জি-সেভেন সম্মেলনের ফাঁকে সোমবার গণমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পাশে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি : এএফপি

ইরান-ইসরায়েল সংঘাত প্রসঙ্গে কানাডায় অনুষ্ঠানরত জি-সেভেন সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন ইরান ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমিয়ে আনতে চাইবে, কেননা ইরান এই যুদ্ধে জয়ী হতে পারবে না।

ইরান এই সংঘাত নিরসনে ইচ্ছা প্রকাশ করেছে কিনা বা সংঘাত থামাতে তার কাছে কোনো বার্তা আছে কিনা-যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের এমন এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, ইরান আলোচনা করতে পারে, তবে এই আলোচনা তাদের আরও আগেই করা উচিত ছিল। আমার কাছে ৬০ দিন সময় ছিল। তাদের কাছেও ৬০ দিন সময় ছিল। কিন্তু ৬১তম দিনে আমি বলেছি যে, আমাদের মধ্যে কোনো চুক্তি হয়নি।’

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘তাদের চুক্তি করতে হবে, যদিও এটি দুপক্ষের জন্যই খুব বেদনাদায়ক; তবে আমি বলবো ইরান এই যুদ্ধে জয়ী হতে পারবে না, এবং তাদের আলোচনা করা উচিত, তাদের অতি দ্রুত আলোচনায় বসা উচিত, অনেক দেরি হয়ে যাওয়ার আগেই।’

সম্প্রতি ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান জরুরিভাবে এই শত্রুতাপূর্ণ অবস্থা থেকে বেরিয়ে আসার সংকেত দিচ্ছে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করতে চাইছে। এ বিষয়ে আরব মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে বার্তা দিয়েছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর দেয় সংবাদ মাধ্যমটি।

এই বসন্তে ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দুই মাসের সময় বেঁধে দেন। আর গত শুক্রবার (১৩ জুন) ৬১তম দিনে ইরানে হামলা শুরু করে ইসরায়েল।

জি-সেভেন সম্মেলনের ওই সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়- ইরান ও ইসরায়েলের এই সংঘাতে যুক্তরাষ্ট্র কোনোভাবে সম্পৃক্ত হবে কিনা। তবে সরাসরি উত্তর এড়িয়ে তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না।’ এমনকি ইসরায়েলকে কোনো ধরনের গোয়েন্দা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্র সাহায্য করছে সে সম্পর্কে কোনো উত্তর দেননি ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা সবসময় ইসরায়েলকে সমর্থন করি। আমরা একসঙ্গে অনেক সময় ধরে আছি এবং এই মুহূর্তে ইসরায়েল খুব ভালো করছে।’

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews