শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

বামনায় অপহৃত যুবক উদ্ধার, বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১১.৫৫ এএম
  • ৩৪২ বার সংবাদটি পড়া হয়েছে
বামনা লোগো

বামনা (বরগুনা) প্রতিনিধি:  অপহরনের ১৫ ঘন্টা পর অপহৃত মিলন নামের এক যুবককে বরিশাল থেকে উদ্ধার করেছে বামনা থানা পুলিশ।

মিলন বরগুনা জেলার বামনা উপজেলার খোলপটুয়া গ্রামের বাসিন্দা।

বুধবার (১৮ জুন) বরিশালের কালিজিড়া ব্রীজ সংলগ্ন এলাকা থেকে দাবীকৃত টাকা বিকাশ লেনদেনের সময় জহিরুল হোসেন তুসার (৪০) নামের বরখাস্তকৃত পলিশ সদস্যকে গ্রেফতার করেন।

এ ঘটনায় অপহরনকৃতের স্ত্রী চাঁদনী আক্তার (২২) বাদী হয়ে বামনা থানায় একটি মামলা দায়ের করেন।

সূত্রে জানা যায়- গত মঙ্গলবার দুপুরে উপজেলার কলেজ রোডের সফদার ব্রীজের কাছ থেকে একটি মাইক্রোবাসে ৭/৮ জনের অপহরণকারী একটি দল মিলনকে জোড় করে তুলে নিয়ে যায়। পরে মিলনের স্ত্রী চাদনীর মুঠোফোনে ১৫ লাখ টাকা মুক্তিপন দাবি করেন। এসময় চাদনী বামনা থানায় সরনাপন্ন হয়ে বিষয়টি অবহিত করেন।

এসময় বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন-অর রশিদ হাওলাদার এর পরামর্শে চাদনী অপহরন দলের কাছে বিকাশ নম্বর চাইলে তারা একটি দোকানের এজেন্ট নম্বর পাঠিয়ে দেয়। এ সময়ে অফিসার ইনচার্জ এসআই উত্তমকুমার, এএসআই সিদ্দিকুর রহমান, এএসআই নাসির উদ্দিনসহ একটি চৌকস দল বরিশাল ডিবি পুলিশের সহায়তায় কালীজিরা ব্রিজ সংলগ্ন উক্ত বিকাশ এজেন্টের দোকানে টাকা লেন-দেনের সময় জহিরুল হোসেন তুষার  নামে একজন অপহরনকারীকে পুলিশ গ্রেফতার করেন।

তুষার বামনা ইউনিয়নে মিজানুর রহমানের ছেলে। এ সময় তুষারের কাছ থেকে একটি ওয়াকিটকি, হ্যান্ডক্যাপ ও পুলিশি রোড ডিউটির পোশাক জব্দ করা হয়। এ ঘটনা টের পেয়ে অপর আসামীরা পালিয়ে যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তুষার অন্যান্য আসামীদের মধ্যে রুবেল (৪০), হানিফ (৩০), নাসির উদ্দিন (২৭), রিয়াজ (২৫) এর নাম নাম প্রকাশ করে।

গ্রেফতারকৃত জহিরুল ইসলাম তুষার একজন পুলিশ সদস্য হিসেবে কর্মজীবন শুরু করলেও মাদক কারবারীর অভিযোগ প্রমানিত হলে তিনি পুলিশের সদস্য পদ থেকে চাকুরীচ্যুত হন।

তার বিরুদ্ধে মাদক মামলাসহ একধিক মামলা রয়েছে। থানায় প্রেস ব্রিফিং শেষে গ্রেফতারকৃত জহিরুল হোসেন তুষারের ছবি তুলতে গেলে তিনি সাংবাদিকেদের উপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গাল-মন্দ করেন।

বামনা থানার অফিসার ইনচার্জ বলেন, অপহরনকারী জহিরুল হোসেন তুষারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসলে অপহৃত মিলনের স্ত্রী চাদনী আক্তার বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য : ভিকটিম মিলনকে বৃহস্পতিবার সকালে ১৪৪ ধরায় জবানবন্দী দিতে আদালতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews