শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

বড় সংগ্রহের আশা জাগিয়েছে বাংলাদেশ,১৮৭ রানের লিড

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৬.৪৫ পিএম
  • ৩৯৫ বার সংবাদটি পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ :দিনের শুরুটা হয়েছিল দারুণ। মাঝে প্রতিরোধ গড়ে শ্রীলঙ্কা। মধ্যাহ্ন বিরতির পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্রুত চার উইকেট তুলে লিড নেয় ১০ রানের। গল টেস্টের চতুর্থ ইনিংসের বিকেলটাও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে আজ শুক্রবার (২০ জুন) বাংলাদেশের সংগ্রহ ৫৭ ওভারে ৩ উইকেটে ১৭৭ রান। লিড ১৮৭ রানের।

১০ রানে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের শুরুতে অবশ্য হোঁচট খেয়েছিল। আরও একবার ব্যর্থ এনামুল হক বিজয়। ব্যক্তিগত চার রানে এই ওপেনার আউট প্রভাত জয়াসুরিয়ার বলে। দলীয় ২৪ রানে জয়াসুরিয়ার ডেলিভারিতে ক্যাচ দেন উইকেটের পেছনে কুশল মেন্ডিসের হাতে।

ওয়ানডাউনে নামা মুমিনুল হকও পারেননি বড় রান করতে। ১৪ রানে শিকার হন থারিন্দু রত্নায়েকের। তৃতীয় উইকেট জুটিতে বিপদ সামলান সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনের জুটিতে আসে ৬৮ রান। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে বিদায় নেন সাদমান। মিলান রত্নায়েকের বলে লেগ বিফোর হওয়ার আগে সাদমান খেলেন ৭৬ রানের দারুণ এক ইনিংস।

শেষ বিকেলে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দলের পুঁজি বাড়ানোর দায়িত্ব নেন শান্ত। চতুর্থ উইকেটে দুজন গড়েন অবিচ্ছিন্ন ..রানের জুটি। শান্ত তুলে নিয়েছেন টেস্টে নিজের ষষ্ঠ ফিফটি। কাল শেষ দিনে তিনি ব্যাট করতে নামবেন অপরাজিত ৫৬ রানে, মুশফিক নামবেন ২২ রান নিয়ে।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৯৫ রানের জবাবে শ্রীলঙ্কা অলআউট হয় ৪৮৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৫৭ ওভারে ১৭৭/৩ (সাদমান ৭৬, বিজয় ৪, মুমিনুল ১৪, শান্ত ৫৬*, মুশফিক ২২* ; আসিথা ৮-০-৩১-০, প্রভাত ১৭-১-৪৮-১, থারিন্দু ১৪-০-৫১-১, মিলান ৯-৪-১৩-১, ধনাঞ্জয়া ৮-০-২৭-০, কামিন্দু ১-০-২-০)

শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ১৩১.২ ওভারে ৪৮৫/১০

বাংলাদেশ প্রথম ইনিংস : ১৫৩.৪ ওভারে ৪৯৫/১০

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews