শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

শাপলা’ মার্কায় আইনগত বাধা নেই, দাবি এনসিপির

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫, ১১.২৫ পিএম
  • ২৫৬ বার সংবাদটি পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাঁরা আবেদন করেছেন। তিনি মনে করেন, মার্কা হিসেবে শাপলা পেতে আইনগত কোনো সমস্যা নেই।

রবিবার (২২ জুন) নির্বাচন কমিশনে নিবন্ধন আবেদনের সকল কাগজপত্র জমা দেওয়া শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন নাহিদ ইসলাম। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম জানান, এনসিপি দল নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সকল শর্ত পূরণ করে কাগজপত্র দাখিল করেছে। তাঁরা তিনটি মার্কার জন্য আবেদন করেছেন—শাপলা, কলম ও মোবাইল। এর মধ্যে শাপলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

জাতীয় প্রতীককে মার্কা হিসেবে বেছে নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশনের আইন পর্যালোচনা করে তাঁরা দেখেছেন, এতে কোনো বাধা নেই। জাতীয় ফল কাঁঠাল অন্য একটি দলের মার্কা হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেক্ষেত্রে কোনো সমস্যা না হওয়ায় তাঁরা এই প্রতীক চেয়েছেন। জাতীয় প্রতীকের মধ্যে শাপলা, ধানের শীষ ও তারকা রয়েছে। এর মধ্যে তারকা ও ধানের শীষ দুটি দলের মার্কা হিসেবে রয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, শাপলা গ্রামবাংলার সাধারণ মানুষের কাছে পরিচিত। এনসিপি যেহেতু সাধারণ মানুষের দল, তাই তাদের জন্য কাজ করতে শাপলা প্রতীককে বেছে নেওয়া হয়েছে।

সিইসির সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি জানান, তাঁরা সকল শর্ত পূরণ করে আবেদন করেছেন এবং কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। এছাড়া, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এনসিপি এর আগে প্রবাসীদের জন্য যে প্রস্তাব দিয়েছে, সেটির উপর জোর দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews