শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

সারা দেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : আমীর খসরু

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫, ৭.০৮ পিএম
  • ১৬৩ বার সংবাদটি পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন।

নিউজ ডেস্ক, সময় সংবাদ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সারা দেশ নির্বাচনে নেমে পড়েছে, সারা দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তারা তৈরি আছে। শুধু শুধু নির্বাচন ব্যাহতের চেষ্টা করে কোনো লাভ নেই।’

গতকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ‘ইসলামী আন্দোলন, বাংলাদেশ’ এর সমাবেশে বিভিন্ন ইসলামী দলের নেতাদের কাছ থেকে ‘আগে স্থানীয় সরকার নির্বাচনের’ দাবি উঠার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আজ রোববার (২৯ জুন) আমীর খসরু এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না—এরকম কোনো লক্ষণ আমি দেখছি না। শুধু শুধু এটাকে প্রশ্নবিদ্ধ করার দরকার তো নেই। আমি দেখছি নির্বাচন ফেব্রুয়ারিতেই হচ্ছে। সারা দেশ নির্বাচনে নেমে পড়েছে, সারাদেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তারা তৈরি আছে। যে বিষয়টা হয় নাই, এটাকে শুধু শুধু প্রশ্নবিদ্ধ করে, আননেসেসারি আগামী নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করে তো কোনো লাভ নেই।’

আমীর খসরু আরও বলেন, ‘দ্বিমত তো থাকবেই। যেকোনো প্রেক্ষাপটে দ্বিমত থাকবে। আপনি যখনই যেটা বলবেন, রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত থাকবে। এটাতে কোনো অসুবিধা নাই। সবার দ্বিমত পোষণ করার অধিকার আছে।’

রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংয়ের সাক্ষাতের পর প্রেস ব্রিফিং করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘শুধু এখানে না সারা দেশে ধর্ষণের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে। অনেক কিছু রিপোর্ট হচ্ছে না। এটার বিরুদ্ধে সরকারকে আরও সক্ষম হতে হবে, তাদের আরও নজরদারি বাড়াতে হবে।’

আমীর খসরু আরও বলেন, ‘এসব ধর্ষণের ঘটনার রাজনীতিকরণ। যারা এই সব ঘটনা ঘটিয়ে আগামী দিনে নির্বাচনি বৈতরণী পার হওয়ার সুযোগ খুঁজছে, দুর্ভাগ্যবশত তাদের সেটা সফল হওয়ার সুযোগ নেই। কারণ এসবের মাধ্যমে, এটাকে রাজনীতিকরণের মাধ্যমে মানুষের চোখ অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কুমিল্লায় কারা ওই ঘটনা ঘটিয়েছে এটা সবাই জানে। আমি যতটুকু জেনেছি, এটা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এরকম কেউ, যেটা সোশ্যাল মিডিয়াতেও এসেছে, বিভিন্ন পত্রিকায়ও খবরটি এসেছে।’

বিএনপিনেতা আমীর খসরু বলেন, ‘দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক… আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্পর্ক থাকতে হবে। তবে সম্পর্ক থাকার জন্য তো কতগুলো প্রিকন্ডিশন থাকে তাই না। সম্পর্ক যদি রাখতে হয় বাংলাদেশ-ভারতের সম্পর্কটা হতে হবে পরস্পরের প্রতি সম্মানবোধের আলোকে, এই সম্পর্কটা হতে হবে পরস্পরের প্রতি স্বার্থরক্ষার স্বার্থে। এই সম্পর্কটা হতে হবে যেখানে কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না, এই বিষয়গুলো তো সামনে থাকতে হবে।’

আমীর খসরু বলেন, এই বিষয়গুলো যখন নিশ্চিত করা যাবে, আমি মনে করি আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়াটা আরও সহজ হবে।’

সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews