শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ২৪৮ রান

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৭.২৯ পিএম
  • ২৫৪ বার সংবাদটি পড়া হয়েছে
বাংলাদেশেছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ : ব্যাট হাতে নিজেদের অনেকটা শুধরে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং প্রথম ম্যাচের তুলনায় ভালো হয়েছে। তবে ঠিক বড় সংগ্রহ করেছে বাংলাদেশ, তা বলা যাবে না। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শনিবার (৫ জুলাই) আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে সফরকারীরা দাঁড় করিয়েছে মাঝারি পুঁজি। ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৪৮ রান।

টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওপেনার তানজিদ হাসান তামিম অবশ্য টিকতে পারেননি বেশিক্ষণ। ৭ রান করে আসিথা ফার্নান্দোর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন কুশল মেন্ডিসের হাতে।

১০ রানে প্রথম উইকেট হারালেও নিজেদের সামলে নেয় বাংলাদেশ। পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিংয়ে লঙ্কানদের চেপে ধরার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় উইকেটে ৫৪ বলে ৬৩ রানের জুটি গড়েন তারা। ১৯ বলে ১৪ রান করে চারিথ আসালাঙ্কার বলে মাহিশ থিকসানার ক্যাচে পরিণত হন শান্ত।

৬৯ বলে ৬৭ রান করে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন। শ্রীলঙ্কার জন্য হুমকি হয়ে ওঠা ইমনকে বোল্ড করেন ওয়ানিন্দু হাসারাঙা। প্রথম ম্যাচের মতো আজও হাসেনি অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাট। ৯ রান করে দুশমন্ত চামিরার বলে পাথুম নিশাঙ্কাকে ক্যাচ দেন মিরাজ। ১২৬ রানে বাংলাদেশ হারায় চতুর্থ উইকেট।

তাওহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারি মিলে হাল ধরার চেষ্টা করেন। ২২ রান করে শামীম ফিরলেও ইমনের পর অর্ধশতক তোলেন হৃদয়। তানজিম সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হওয়ার আগে হৃদয়ের ব্যাট থেকে আসে ৬৯ বলে ৫১ রান। ৪০ বলে ২৪ রান করে আসিথা ফার্নান্দোর বলে লেগবিফোর হন জাকের আলী।

শেষ দিকে বাংলাদেশকে টেনে নিয়েছেন তানজিম সাকিব। ২১ বলে সমান দুটি করে চার ও ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি।

শ্রীলঙ্কার পক্ষে ফার্নান্দো চারটি ও হাসারাঙা নেন তিন উইকেট।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews