শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

বিগত নির্বাচনে সার্টিফিকেট দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আর রাখা হবে না

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ২.৫৬ পিএম
  • ৩৪২ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক, সময় সংবাদ :প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বিগত তিনটি নির্বাচনে যেসব বিদেশি পর্যবেক্ষক নির্বাচনকে ‘সুন্দর, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য’ বলে সার্টিফিকেট দিয়েছেন, তাঁদের এবার পর্যবেক্ষক হিসেবে রাখা হবে না।

মঙ্গলবার নির্বাচন ভবনে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

সিইসি জানান, কানাডার হাইকমিশনার আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। তিনি বলেন, “আমরা আমাদের প্রস্তুতির বিষয়গুলো বিস্তারিত জানিয়েছি। বিশেষ করে আমরা দেশব্যাপী ভোটার শিক্ষা কার্যক্রম (ভোটার এডুকেশন) শুরু করব এবং পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণে কানাডার সহযোগিতা চাইব।”

তিনি আরও জানান, ভোটার রেজিস্ট্রেশনে নারী ভোটারদের অন্তর্ভুক্তির বিষয়টি হাইকমিশনার বিশেষভাবে জানতে চেয়েছেন। পার্বত্য অঞ্চলে সচেতনতা বাড়াতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়েও তিনি আগ্রহ দেখিয়েছেন।

সিইসি জানান, হাইকমিশনার নির্বাচনের সময় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও অপব্যবহার নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা সম্পর্কে জানতে চেয়েছেন। কারণ সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত নির্বাচনে তাঁরা এআই সম্পর্কিত কিছু সমস্যা মোকাবিলা করেছেন।

তিনি বলেন, “আমরা কানাডার কাছে নির্বাচনের বিষয়ে কিছু সহযোগিতা চেয়েছি। হাইকমিশনার আমাদের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”

নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে সিইসি বলেন, “এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের সময়সীমা সম্পর্কে আপনারা যা জানেন, আমিও তাই জানি। ভোট যেদিন হবে, তার দুই মাস আগে আপনাদের জানিয়ে দেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews