শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

৯৯ রানে হারল বাংলাদেশ, সিরিজ জিতল শ্রীলঙ্কা

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১০.০৪ পিএম
  • ১৬৮ বার সংবাদটি পড়া হয়েছে
বাংলাদেশ, ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ :আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২৮৬ রানের বড় লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ১৮৬ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশ। এতে ৯৯ রানের বড় জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ ঘরে তোলার লঙ্কানরা।

মঙ্গলবার (৮ জুলাই) চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় ১৯ রান তামিম এবং ২০ রানে শান্ত আউট হলে চাপে পড়ে টাইগাররা। কিন্তু অপর প্রান্ত থেকে রান তুলতে থাকেন ওপেনার পারভেজ ইমন। তার দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৯ ওভারেই ফিফটি তুলে নেয় বাংলাদেশ।

কিন্তু ইনিংস বড় করতে পারেননি ইমন। ১৪তম ওভারে ওয়েল্লালাগেকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। ৪৪ বলে ২৮ রান করেছেন তিনি। ইমনের বিদায়ের তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক মিরাজ।

দুজনের ব্যাটে ভর করে ১৯ ওভারেই সেঞ্চুরি তুলে নেয় টাইগাররা। এরপরই ওয়েল্লালাগেকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন মিরাজ। ২৫ বলে ২৮ রান করেন তিনি। এতে ১০৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

ছয় নম্বরে ব্যাট করতে নেমে শুরুতে দেখে শুনেই খেলতে থাকে শামীম হোসেন পাটোয়ারী। কিন্তু ২৮তম ওভারের প্রথম বলে বিহাইন্ড দ্য উইকেটে কাটা পড়েন তিনি। ১৮ বলে ১২ রান করেন শামীম। শামীম আউট হলেও অপর প্রান্ত আগলে রেখে ৭৫ বলে ফিফটি তুলে নেন তাওহীদ হৃদয়। কিন্তু দুই বল পরেই বোল্ড আউট হন এই তারকা ব্যাটার।

আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে ছিলেন সাকিব। কিন্তু এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তিনি। ৮ বলে ৫ রান করে আউট হন তিনি। ১ রান করে তাকে সঙ্গ দেন তাসকিন। এতে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

তবে অপর প্রান্ত থেকে লড়াই করতে থাকেন জাকের আলী। কিন্তু ৩৫ বলে ২৭ রান করে জাকের আউট হলে ম্যাচ শেষ হয়ে যায় বাংলাদেশের। শেষ দিকে ১০ বলে ৮ রান করে তানভীর আউট হলে ১৮৬ রানে অলআউট হয় টাইগাররা। এতে ৯৯ রানের বড় জয় পায় স্বাগতিকরা।

শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো ও দুশমানথা চামিরা তিন করে উইকেট শিকার করেন। এ ছাড়াও দুনিথ ওয়েল্লালাগে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন ২টি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন ওপেনার নিশান মাদুশকা। তবে কুশাল মেন্ডিসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৪৭ বলে ৩৫ রান করে তানভীরের বলে ক্যাচআউট হন তিনি।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি কামিন্দু মেন্ডিসও। ১ ওভারে বোলিংয়ে এসে কামিন্দুকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ। ২০ বলে ১৬ রান করে আউট হন তিনি। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ৭টি বাউন্ডারিতে ৫৮ বলে ফিফটি তুলে নেন কুশল মেন্ডিস।

অপর প্রান্ত থেকে ৯টি বাউন্ডারি মেরে ৬০ বলে ফিফটি তুলে নেন আসালাঙ্কা। আর সেঞ্চুরির দ্বারপ্রান্তে চলে যান কুশল। ৯৫ বলে নিজের শতক পূরণ করে দলে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন তিনি।

এই দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগাচ্ছিল লঙ্কানরা। কিন্তু ৪১তম ওভারে তাসকিনকে বোলিংয়ে আনেন মিরাজ। ওভারের তৃতীয় বলে লঙ্কান অধিনায়ককে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন এই টাইগার পেসার। ৬৮ বলে ৫৮ রান করেন তিনি।

৪৫তম ওভারের শেষ বলে হিট উইকেটের ফাঁদে পড়েন জিনাথ লিয়ানাগে। ১৭ বলে ১২ রান করেন তিনি। পরের ওভারে শামীম পাটোয়ারীকে বোলিংয়ে আনেন মিরাজ। ওভারে চতুর্থ বলে শামীমকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন কুশল মেন্ডিস। ১১৪ বলে ১২৪ রান করেন তিনি। এতে রানের গতি কমে যায় লঙ্কনদের।

শেষ পর্যন্ত ওয়ানিন্দু হাসারাঙ্গার ১৪ বলে ১৮ রান এবং দুশমানথা চামিরার ১০ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রানের বড় পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews