শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

বামনায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৩.১৯ পিএম
  • ৭৫৯ বার সংবাদটি পড়া হয়েছে
বামনা লোগো

নিউজ ডেস্ক, সময় সংবাদ : বরগুনার বামনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। তাদের কাছে ১৭৮ পিস ইয়াবা পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) গভীর রাতে বামনা উপজেলার সোনাখালী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

নৌবাহিনীর তথ্য সূত্রে জানা যায়, বাংলাদেশ নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্টের অধীন বামনা নৌ-কন্টিনজেন্টের সদস্যরা এ অভিযানে অংশগ্রহণ করেন। এসময় আটক হন মো. আল আমিন ও মো. তরিকুল ইসলাম মামুন নামের দুই চিহ্নিত মাদক কারবারি।

তল্লাশিকালে তাদের কাছ থেকে ১৭৮ পিস ইয়াবা, একটি ডিসকভার মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, তিনটি মোবাইল ফোনসহ নগদ ১ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, নৌবাহিনীর অভিযানে দু’জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা মাদক ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিদের বামনা থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

বাংলাদেশ নৌবাহিনী জানায়, সরকারের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বরগুনাসহ দেশের উপকূলীয় এলাকাগুলোতে মাদক, সন্ত্রাস এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে নৌবাহিনী।

 

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews