শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

ইরানের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে ইউরোপের ৩ দেশ

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১০.২০ এএম
  • ৫৮১ বার সংবাদটি পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ : পরমাণু চুক্তি নিয়ে কোনো অগ্রগতি না হলে আগস্টের শেষ নাগাদ ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। পশ্চিমা কূটনীতিক ও কর্মকর্তারা নিশ্চিত করেছেন তথ্যটি।

২০১৫ সালে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করা ও এতে নজর রাখার শর্তে দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল ওই পশ্চিমা রাষ্ট্রগুলো। এখন তারা বলছে, আগামী মাসের শেষ নাগাদ আবার আরোপ করা হতে পারে ওই নিষেধাজ্ঞাগুলো।

গত মঙ্গলবার (১৫ জুলাই) সাংবাদিকদের এ বিষয়ে জানান ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল ব্যারট।

ইরানের পরমাণুবিষয়ক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বিপাকে পড়েছেন কূটনীতিকরা। ফলে তারা নতুন করে চাপ তৈরি করতে চাইছেন দেশটির ওপর। ইসরায়েলের হামলার পর ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) পরিদর্শকদের পরিদর্শন নিষিদ্ধ করেছে তেহরান। তারা এখন কোন পথে এগোবে, তা জানাও কঠিন হয়ে গেছে পশ্চিমের জন্য। এসব কারণেই হয়তো আবারও সামনে নিয়ে আসা হচ্ছে নিষেধাজ্ঞা। তেহরান অবশ্য বরাবরই বলে আসছে, তাদের লক্ষ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন বলছে, জাতিসংঘের যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির দূতরা গত মঙ্গলবার সাক্ষাৎ করে নিষেধাজ্ঞা পুনরায় আরোপের বিষয়টি নিয়ে আলোচনা করেন।

গত সোমবার ইস্যুটি নিয়ে ওই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে বৈঠকও হয়েছে। নাম না প্রকাশের শর্তে দুই মার্কিন কর্মকর্তা এ তথ্য জানান। এদিকে নিষেধাজ্ঞা আরোপের হুমকির কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরানের জাতিসংঘ মিশন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাম্প্রতিক দিনগুলোতে বলেছেন, নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হলে তা ইরানের পরমাণু ইস্যুতে ইউরোপের ভূমিকার অবসান ঘটাবে। তারা আর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে থাকবে না।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর কোনো আক্রমণ না হওয়ার দৃঢ় নিশ্চয়তা পেলে ইরান আলোচনায় বসতে রাজি বলেও জানিয়েছেন আরাগচি। তিনি বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।

সূত্র: আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews