শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

গডফাদারের আবির্ভাব হতে দেব না: নাহিদ ইসলাম

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৮.৪১ পিএম
  • ৪৫৭ বার সংবাদটি পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ : বাংলাদেশে নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে কক্সবাজার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ দৌলত ময়দানে শনিবার (১৯ জুলাই) দুপুরে পথসভায় এসব কথা বলেন তিনি।

পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘কক্সবাজারের মানুষ সমুদ্রের সঙ্গে লড়াই করে বাঁচে। তাদের অপর নাম সংগ্রাম ও লড়াই। আমরা এসেছি জুলাই অভ্যুত্থানের বার্তা নিয়ে, নতুন বাংলাদেশের বার্তা নিয়ে। পর্যটন শিল্পের নামে এখানে লুটপাট হয়েছে। আমরা আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলব কক্সবাজারকে।’

এ সময় নির্বাচন কমিশনসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগের দাবি জানান তিনি।

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ট্যাবলেট বদিকে উৎখাত করা হয়েছে। আরও অনেক বদি তৈরি হচ্ছে। তাদের বিরুদ্ধেও লড়াই করতে হবে। শুধুই তাই নয় এই এলাকার বড় সমস্যা রোহিঙ্গা জনগোষ্ঠী। যা দীর্ঘদিন ধরে পোহাতে হচ্ছে। আমরা রোহিঙ্গাদের দ্রুত স্বদেশে প্রত্যাবাসনের দাবি জানাচ্ছি।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ‘শিলং থেকে আসার পর থেকে কক্সবাজারের মাটিতে ঘের দখল করে বেড়ানো নেতারা এখন নাকি পিআর পদ্ধতি বোঝেন না। আবার সংস্কারও বুঝতে চান না। শুধুই নির্বাচন বোঝেন। তাদেরকে জনগণ মাঠেই প্রতিহত করবে।

জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা একটি ট্যুরিস্ট হসপিটাল নির্মাণের পরিকল্পনা ও পাবলিক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনার কথা বলেন।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন বলেছেন, ‘আমাদের কেন্দ্রীয় নেতারা কক্সবাজার এসেছেন। তাদেরকে বরণ করেছে হাজারো ছাত্র-জনতা। শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি সম্পন্ন হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews