শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

তফশিল ঘোষণা, সেপ্টেম্বরে ডাকসুর নির্বাচন

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪.৪৪ পিএম
  • ৪৯১ বার সংবাদটি পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে অংশীজনদের সঙ্গে তফশিল সংক্রান্ত চূড়ান্ত সভা শেষে সিদ্ধান্ত হয়েছে আগামী ২৯ জুলাই নির্বাচনের তফশিল ঘোষণা হবে এবং সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হতে পারে।

রবিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ছাত্র সংগঠন এবং ডাকসুর অন্যান্য অংশীজনদের আলোচনার পর এ ঘোষণা দেওয়া হয়।

এমন সিদ্ধান্ত ঘোষণা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার, অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘এটাই একমাত্র অফিসিয়াল তারিখ। তফশিল ঘোষণার পর ৪০-৪৫ দিন সময় লাগবে বলে আশা করছি। আমরা এ সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর।’

এবার ছয় কেন্দ্রে কেন্দ্রীয়ভাবে ভোটগ্রহণ:

এবার কেন্দ্রীয়ভাবে নিরপেক্ষ ভেন্যুতে ভোটগ্রহণ হবে। সিদ্ধান্ত অনুযায়ী, ৬টি কেন্দ্র হলো- কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল) যেখানে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা ভোট দেবেন; শারীরিক শিক্ষা কেন্দ্র যেখানে জগন্নাথ হল, শহিদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা; ছাত্র-শিক্ষক কেন্দ্রে রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা; ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন; সিনেট ভবন কেন্দ্রে (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম), স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল ও বিজয় একাত্তর হল এবং উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন।

প্রার্থী হওয়ার নির্দেশনা:

সভায় জানানো হয়, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীর মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে, তারা আসন্ন ডাকসু বা হল ইউনিয়ন নির্বাচনে ভোটার বা প্রার্থী হওয়ার যোগ্য নন।

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর অচল থাকার পর ২০১৯ সালে নির্বাচনের মাধ্যমে সচল হয় ডাকসু ও ১৮টি হল সংসদ। ডাকসু ও হল সংসদের সর্বশেষ কমিটির মেয়াদ শেষ হয় ২০২০ সালে। করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাস। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ২০২১ সালের ৫ অক্টোবর থেকে হল ও ক্যাম্পাস খুলে দেওয়া হয়। সেই নির্বাচনের পাঁচ বছর পার হতে চলছে। এর পর চার বছর পেরোলেও ডাকসু ও হল সংসদ নির্বাচনের কোনো উদ্যোগ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাবি শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন করা। কেননা শিক্ষার্থীরা দলীয় লেজুড়বৃত্তি রাজনীতিের গেঁড়াকলে পড়তে চান না, এরই পরিপ্রেক্ষিতে ফের ডাকসু নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়। ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত নির্বাচনের আশ্বাস দিলেও ছিল না কোন নির্দিষ্ট সময়সূচি। এবার প্রধান নির্বাচন কমিশনারের এমন ঘোষণার পর সেই অনিশ্চয়তা কেটে গেলো।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews