শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

বরগুনা-২ আসনে রাজনৈতিক হালচাল: মাঠে সরব বিএনপি ও ইসলামপন্থীরা

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২.০৪ পিএম
  • ৪৮৫ বার সংবাদটি পড়া হয়েছে

মাহমুদুল হাসান আশিক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই সরব হয়ে উঠছে বরগুনা-২ আসনের রাজনৈতিক মাঠ। তবে এই সরবতার ভেতরে নেই আওয়ামী লীগ। দলটির দীর্ঘদিনের আধিপত্য থাকা আসনে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তাদের তেমন কোনো রাজনৈতিক তৎপরতা আর চোখে পড়ছে না। ফলে আসনটিকে ঘিরে বিএনপি ও ইসলামপন্থীদের তৎপরতা নিয়ে আলোচনা বাড়ছে।

পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা নিয়ে গঠিত বরগুনা-২ আসন (সংশোধিত সংসদীয় আসন-১০৯)। ২০০৮ সালের আগে বেতাগী ছিল বরগুনা-১ আসনের অন্তর্ভুক্ত। পরবর্তী সময়ে সীমানা পুনর্নির্ধারণ করে এটি বরগুনা-২ এ যুক্ত হয়।

নূরুল ইসলাম মণি

আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপি পালাবদল করে ক্ষমতায় থেকেছে। তবে নবম থেকে দ্বাদশ সংসদ পর্যন্ত আসনটি আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল।

আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী আছেন একাধিক। এর মধ্যে আছেন দলের ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি। তিনি বলেন, গত ১৫ বছর তাঁকে এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। মামলা-হামলার মুখেও তিনি দলের প্রতি অনুগত ছিলেন।

মাওলানা শামীম আহমেদ

জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমেদ ও মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের অবহেলা ও শোষণের বিরুদ্ধে কথা বলতেই নির্বাচন করতে চাই। একজন আলেম হিসেবে আমি মনে করি, মানুষের পাশে থেকে তাদের অধিকার প্রতিষ্ঠা করাই ইসলামের শিক্ষা। গত ২৮ বছর ধরে ধাপে ধাপে দল ও মানুষের সেবা করেছি। এবার সংসদে তাদের প্রতিনিধিত্ব করতে চাই।

এ ছাড়া সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির ও অবসরপ্রাপ্ত কর্নেল হারুনুর রশিদ খানও মনোনয়ন চাইছেন।
এদিকে ইসলামপন্থীরা ও আসনটি পেতে মরিয়া হয়ে হয়ে উঠেছেন। তবে, আসনটিতে ইসলামপন্থীদের উত্থান নতুন নয়। ১৯৯৬ সালে ইসলামী ঐক্যজোটের প্রার্থী গোলাম সরোয়ার হিরু সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালে ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ এছহাক মো. আবুল খায়ের পান প্রায় ১৬ হাজার ভোট। আর ২০১৩ সালের উপনির্বাচনে হাতপাখা প্রতীকে গোলাম সরোয়ার হিরু পান প্রায় ৫৮ হাজার ভোট।

ডা. সুলতান আহমেদ

এখানে জামায়াতে ইসলামী থেকে ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য ডা. সুলতান আহমেদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি এরই মধ্যে তিন উপজেলায় সভা-সমাবেশ শুরু করেছেন। তাঁর দাবি, এখন জামায়াতের জনপ্রিয়তা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মুফতি মিজানুর রহমান কাসেমীকে

মিজানুর রহমান কাসেমী

প্রার্থী করা হয়েছে। তিনি বলেন, বিএনপির দখলবাজি ও চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ। ইসলামপন্থীরা একত্রে ভোট দিলে তিনি শতভাগ নিশ্চিত বিজয়ী হবেন।
এ আসনে জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদসহ অন্যান্য দল এখনো প্রার্থী ঘোষণা করেনি। মাঠপর্যায়ে তাদের কোন তৎপরতাও চোখে পড়ছে না।
এলাকার সাধারণ ভোটারদের প্রত্যাশা, তাঁরা এমন প্রার্থী চান যিনি সৎ, যোগ্য, এলাকার উন্নয়নে নিবেদিত এবং নৈতিক রাজনীতির প্রতিনিধিত্ব করবেন। তরুণ ভোটারদের দাবি, প্রতিযোগিতামূলক ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা হোক।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews