রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

এশিয়া কাপের ফাইনালে রোববার মুখোমুখি ভারত-পাকিস্তান

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১.১৮ পিএম
  • ১৯৩ বার সংবাদটি পড়া হয়েছে
এশিয়া কাপের মঞ্চে ভারত-পাকিস্তান ম্যাচের দৃশ্য। ছবি : এসিসি

এইতো শুরু হলো কিন্তু এরই মাঝে শেষের প্রহর গুনছে এশিয়া কাপ। প্রস্তুত শিরোপা উঁচিয়ে ধরার মঞ্চ। যেখানে লড়াই করবে ভারত আর পাকিস্তান। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার ফাইনাল খেলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দল। রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাইয়ে ফাইনালের মহারণ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। খেলা দেখা যাবে নাগরিক টিভি ও টি-স্পোর্টসে। অনলাইনে টফি ট্যাপম্যাড অ্যাপে।

এশিয়া তো বটেই ক্রিকেটই বিশ্বেই অন্যতম বড় ক্রিকেটে মহারণ দেখা যায় এই দুই দলের খেলায়। তবে সাম্প্রতিক সময়টা ঠিক তেমন যাচ্ছে না। মাঠের বাইরে আগের চেয়ে ঝাঁঝ বাড়লেও ২২ গজের লড়াইয়ে ঠিক তেমনটা দেখা যায়নি। বরং সেখানে একচ্ছত্র আধিপত্য ভারতেরই।

চলমান এশিয়া কাপেই দুইবার মুখোমুখি হয়েছে ভারত আর পাকিস্তান। দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে ভারত। প্রথম ম্যাচে তো পাকিস্তান লড়াই করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে যতটুকুও লড়াই করেছে, সেটা মাঠে আসা দর্শক কিংবা টেলিভিশনের সামনে থাকা দর্শকদের মন ভরাতে পারেনি।

টি-টোয়েন্টিতে মুখোমুখি পরিসংখ্যানেও বেশ এগিয়ে ভারত। এখন পর্যন্ত মোট ১৬ বারের দেখায় ভারত জিতেছে ১২ বার। বিপরীতে পাকিস্তানের জয় মাত্র তিন বার। একটি ম্যাচ টাই হয়েছে।

এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠের পরিসংখ্যানেও পিছিয়ে গেছে পাকিস্তান। এই মাঠে মোট পাঁচ বারের দেখায় ভারতের জয় তিনটি আর পাকিস্তানের দুটি।

তবে খেলাটা ফাইনাল! যেখানে অন্যরকম এক ঝাঁঝ থাকে, অন্যরকম এক মানসিকতা থাকে। ক্রিকেটের ধরনটাই বদলে যায় যেখানে। সেই মঞ্চে অবশ্য ভারতের চেয়ে ঢের এগিয়ে পাকিস্তান। এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি না হলেও অন্যান্য টুর্নামেন্টের ফাইনালে সবমিলিয়ে এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে পাকিস্তানের জয় সাতটি আর ভারতের জয় তিনটি।

সর্বশেষ ভারত ও পাকিস্তান কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল আট বছর আগে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান। সেটি অবশ্য ছিল ওয়ানডে ফরম্যাট।।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে ছোট সংস্করণ টি-টোয়েন্টি। যেখানে একটি দিনের খেলায় অনেক সময়ই অতীত পরিসংখ্যান কোনো কাজেই আসে না। নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলে, তারাই জয়ের হাসি হাসে।

ফাইনালের লড়াইয়ের বাইরেও এ ম্যাচে নজর থাকবে অন্যদিকে। আগের দুই ম্যাচেই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে টস কিংবা খেলা শেষে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা। ফাইনালের মঞ্চে কি করেন, সেদিকে নজর থাকবে অনেক ক্রিকেট বোদ্ধাদেরই।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews