রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

আওয়ামী লীগ ভোট করতে পারবে না: প্রধান উপদেষ্টা

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১১.৪২ পিএম
  • ২৭১ বার সংবাদটি পড়া হয়েছে
নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস-মিনিস্টার পাসকাল্লে গ্রোটেনহুইস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। ছবি: পিআইডি

নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম যে বর্তমানে নিষিদ্ধ, তাদের নিবন্ধন যে নির্বাচন কমিশন স্থগিত করেছে, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না।

মঙ্গলবার (১৮ নভেম্বর) নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস-মিনিস্টার পাসকাল্লে গ্রোটেনহুইস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে নির্বাচন-সংক্রান্ত আলোচনায় তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সম্ভাব্য সামাজিক ব্যবসা তহবিলসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়েও তারা মতবিনিময় করেন।

ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি ‘অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর’ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

মুহাম্মদ ইউনূস বলেন, “আগামী নির্বাচনে রেকর্ডসংখ্যক তরুণ-তরুণী প্রথমবারের মত ভোট দেওয়ার সুযোগ পাবে, কারণ তারা আগের স্বৈরাচারী সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি কারচুপির নির্বাচনে ভোট দিতে পারেনি।

“এটি আমাদের সবার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আন্দোলনের সময় যারা ঢাকাসহ বিভিন্ন শহরের দেয়ালচিত্র ও গ্রাফিতি এঁকেছিল, সেই তরুণরাই এখন ভোট দিতে আসবে।”

সফররত ডাচ উপমন্ত্রী বাংলাদেশে নির্বাচনী প্রস্তুতির প্রশংসা করেন। অন্তর্বর্তীকালীন সরকারের ভোটের প্রস্তুতির জন্য হাতে যে মাত্র কয়েক মাস সময় আছে, সে কথাও তিনি বলেন।

পাসকাল্লে গ্রোটেনহুইস বাংলাদেশের নতুন শ্রম আইনের প্রশংসা করে বলেন, এ আইন আরও বেশি ডাচ ও ইউরোপীয় বিনিয়োগ আকর্ষণে সহায়তা করবে।

চলতি মাসের শুরুতে উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পর সোমবার সংশোধিত আইনটি অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে।

নেদারল্যান্ডস সরকারি-বেসরকারি অংশীদারত্ব বিষয়ে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করার পরিকল্পনা করছে বলে জানান পাসকাল্লে গ্রোটেনহুইস।

তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই এ চুক্তি সই হবে এবং এর মাধ্যমে বাংলাদেশে ডাচ বিনিয়োগ বৃদ্ধির নতুন পথ তৈরি হবে।

“৫০ বছর ধরে বাংলাদেশ ও নেদারল্যান্ডস উন্নয়ন সহযোগী। এখন আমরা এই সম্পর্ককে রাজনীতি, বাণিজ্য ও বিনিয়োগে একটি সমতাভিত্তিক অংশীদারত্বে রূপান্তর করতে চাই।”

দীর্ঘদিন ধরে ঢাকা থেকে পণ্য কেনা ডাচ কোম্পানিগুলো এখন বাংলাদেশে বিনিয়োগ করতে এবং কাজের অংশীদার হতে আগ্রহী বলেও জানান দেশটির উপমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews