শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

হাসিনার মৃত্যুদণ্ড; আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও সংস্থার প্রতিক্রিয়া

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১.৫২ পিএম
  • ২৬৯ বার সংবাদটি পড়া হয়েছে
শেখ হাসিনা

নিউজ ডেস্ক:জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার (ওএইচসিএইচআর) ও আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ (আইসিজি)।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে একটি ন্যায়সংগত, পক্ষপাতহীন বিচার ব্যবস্থা প্রয়োজন। মানবাধিকার লঙ্ঘনের বিচার কখনো মৃত্যুদণ্ডের মাধ্যমে হওয়া উচিত নয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের অবশ্যই তদন্তের আওতায় আনা হবে। তবে মৃত্যুদণ্ড কেবল মানবাধিকার লঙ্ঘনকে আরও জটিল করে, এটি চূড়ান্তভাবে নিষ্ঠুর ও অমানবিক।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০-এর বেশি মানুষ নিহত ও হাজার হাজার আহত হয়েছেন। আসামির অনুপস্থিতিতে বিচার ও রায় ঘোষণার কারণে ন্যায়বিচারের যথাযথ নিশ্চয়তা নেই।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার (ওএইচসিএইচআর):
শেখ হাসিনার ফাঁসির রায়ে ‘দুঃখ প্রকাশ’ করেছে ওএইচসিএইচআর। মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, সংস্থা কোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডকে সমর্থন করে না। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় গুরুত্বপূর্ণ হলেও আসামির অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডে বিভিন্ন ন্যায্যতা ও মানবাধিকার মানদণ্ড প্রশ্নবিদ্ধ।

মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, আশা করা যায়, বাংলাদেশ সত্য প্রকাশ ও ন্যায়বিচারের মাধ্যমে জাতীয় পুনর্মিলন ও পুনরুদ্ধারের পথে এগিয়ে যাবে। তিনি মনে করেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে নিরাপত্তা খাতে গুরুত্বপূর্ণ সংস্কারের প্রয়োজন।

আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ (আইসিজি):
শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা এখন ক্ষীণ বলে মন্তব্য করেছে আইসিজি। সংস্থার বাংলাদেশ বিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক থমাস কিন বলেন, এই রায়ের রাজনৈতিক প্রভাব ‘সুদূরপ্রসারী’। ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত নৃশংসতার জন্য আসামিদের দায়বদ্ধতা নিয়ে জনমত স্পষ্ট। তবে আসামির অনুপস্থিতিতে বিচার ও দ্রুত শুনানির কারণে ন্যায়বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্নও উঠেছে।

থমাস কিন মনে করেন, যতদিন শেখ হাসিনা আওয়ামী লীগের নিয়ন্ত্রণ ছাড়তে অস্বীকৃতি জানাবেন, ততদিন দলটির রাজনৈতিক অঙ্গনে ফেরার পথ সীমিত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews