শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

ভাই হত্যা ধামাচাপা দিতে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১০.৫৭ এএম
  • ১৮৫ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ভাই হত্যার অভিযোগ ধামাচাপা দিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার একজন উপপরিচালককে এ মাসের প্রথম সপ্তাহে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়, এবং ইতোমধ্যে তদন্ত কার্যক্রমও শুরু হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

দুদক জানিয়েছে, সিমিন রহমানের বিরুদ্ধে হত্যা, শেয়ার জালিয়াতি ও প্রতারণার একাধিক মামলা ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে গত সপ্তাহে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিপুল অঙ্কের ঘুষ দেওয়ার অভিযোগ এসেছে। অভিযোগের প্রাথমিক অনুসন্ধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে প্লট দুর্নীতি মামলায় তিনটি অভিযোগে শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দেন আদালত। অন্যদিকে ট্রান্সকম গ্রুপে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সিইও সিমিন রহমানের বিরুদ্ধে নিজ ভাইকে হত্যার অভিযোগ এনে মামলা করেন তার ছোট বোন শাযরেহ হক।

২০২৪ সালের ২১ মার্চ ঢাকার গুলশান থানায় দায়ের করা এ মামলায় সিমিন রহমান, তার ছেলে—ট্রান্সকমের হেড অব ট্রান্সফরমেশন যারাইফ আয়াত হোসেনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৬ জুন গুলশানের বাসায় নিজের শোয়ার ঘরে আরশাদ ওয়ালিউর রহমানকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

হাইকোর্ট ২০২৪ সালের ৩১ মার্চ সিমিন রহমানসহ তিনজনকে দেশে ফেরার ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরিবারের অভ্যন্তরীণ বিবাদকে কেন্দ্র করে শাযরেহ হক আরও তিনটি মামলাও করেছিলেন—যেখানে অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল ও অবৈধভাবে শেয়ার হস্তান্তরের অভিযোগ আনা হয়। ওই মামলাগুলোতে ট্রান্সকমের পাঁচ কর্মকর্তা গ্রেপ্তার হন এবং পিবিআই গুলশানে কোম্পানির প্রধান কার্যালয় থেকে বহু নথি জব্দ করে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews