শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

মামলা না থাকায় ছাড়া পেলেন নিপুণ

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ১.২৯ পিএম
  • ২৯১ বার সংবাদটি পড়া হয়েছে
নিপুণ

সময় সংবাদ ডেস্ক:
মামলা না থাকায় ছেড়ে দেওয়া হলো চিত্রনায়িকা নিপুণকে। শুক্রবার ১০ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে সিলেট থেকে একটি ফ্লাইটে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল তার। তবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) আপত্তির মুখে তাকে আটকে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দর ইমিগ্রেশন ও এভিয়েশনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে বলেন, নিপুণ আক্তার নিজের নাম নাসরিন আক্তার লেখা পাসপোর্ট দিয়ে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দ্যশ্যে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ। তবে তার নামে মামলা না থাকায় জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

পুলিশ হেফাজতে নিপুণ
বিস্তারিত পড়ুন

পুলিশ হেফাজতে নিপুণ

সূত্র জানায়, সিলেট ওসমানী বিমানবন্দরে দায়িত্বরত একটি গোয়েন্দা কর্মকর্তার আপত্তির প্রেক্ষিতে সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইটের যাত্রী চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি। যে কারণে ইমিগ্রেশন কর্তৃক অফলোড করে ফেরত পাঠানো হলেও তাকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি।

বিমানবন্দর সূত্র আরও জানায়, লন্ডনগামী ওই ফ্লাইটে মির্জা আব্বাস ও আন্দালিব রহমান পার্থও ছিলেন। সকাল ১০টার দিকে বিমানের ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেয়। এরআগে সকালে ঢাকা থেকে সড়ক পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন নিপুণ। সেখানে তাকে অভ্যর্থনা জানায় দুই যুবক। এরপর তাকে ইমিগ্রেশন করাতে নেওয়া হয়। ইমিগ্রেশন কর্তৃক অফলোড করার পর ছেড়ে দেওয়া নিপুণ ফের সড়ক পথেই অজানা গন্তব্যে ফিরে যান।

তার বিরুদ্ধে শিল্পীদের অভিযোগ, আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণামূলক কাজে নিয়মিত পাওয়া যেত এ নায়িকাকে। শুধু তাই নয়, শেখ সেলিম ও আওয়ামী লীগের নাম ব্যবহার করে চলচ্চিত্র শিল্পী সমিতিতে নিজের প্রভাব বিস্তার করেন তিনি। এমনকি সেই জোরে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারও দখল করেন। কাউকে তোয়াক্কা না করে নিজের একক সিদ্ধান্তেই চালাতেন সমিতি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

January 2025
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews